ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার শরীয়তপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা

ইসরায়েল হামলায় নিহত ইয়েমেনের বিদ্রোহী সরকারের প্রধানমন্ত্রী

ইয়েমেনের হুথি বিদ্রোহী সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাওয়িকে হত্যা করেছে ইসরায়েল। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাজধানী সানায় ইসরায়েলি বিমান হামলায় তিনি নিহত হন। আহমেদ ইরান-সমর্থিত ছিলেন এবং ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক হামলায় তিনি জড়িত বলে অভিযোগ উঠেছে।

ইয়েমেনের আল-জুমহুরিয়া চ্যানেল এবং আদেন আল-গাদ সংবাদপত্র জানিয়েছে, হুথি প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাওয়ি একটি অ্যাপার্টমেন্টে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। পরবর্তীতে তার বেশ কয়েকজন সঙ্গীও নিহত হয়েছেন বলে জানা গেছে।

ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা হয়নি। তবে দ্য টাইমস অব ইসরায়েল জোর দিয়ে এ খবর প্রকাশ করেছে।

বৃহস্পতিবার আলাদা কয়েকটি হামলা হয়েছে। ১০ জ্যেষ্ঠ হুথি মন্ত্রীকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তারা গোষ্ঠীর নেতা আব্দুল মালিক আল-হুথির বক্তৃতা শুনতে রাজধানীর বাইরে একটি স্থানে জড়ো হয়েছিলেন। সে সমাবেশ লক্ষ্য করে সুনির্দিষ্ট হামলা হয়।

সেই হামলার ফলাফল এখনো পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। যদিও ইসরায়েলের চ্যানেল-১৩ নিউজ বৃহস্পতিবার রাজনৈতিক সূত্রের উদ্ধৃতি দিয়ে দাবি করেছে, মনে হচ্ছে আক্রমণটি সফল হয়েছে। ওয়াইনেট জানিয়েছে, হামলায় হুথিদের পুরো সামরিক ও সরকারি অভিজাতদের নিশ্চিহ্ন করার আশঙ্কা ক্রমশ বাড়ছে।

ইসরায়েলি গোয়েন্দা সংস্থা সমাবেশের রিয়েল-টাইম বিবরণ সরবরাহ করেছে। তাদের রিপোর্টে বলা হয়েছে, এলাকায় ভারী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও ইসরায়েলি হামলা সফল হয়।

আল-হুথি যখন তার ভাষণ দিচ্ছিলেন তখন ইসরায়েল এটি পর্যবেক্ষণ করেছে বলে জানা গেছে। তবে আল-হুথি নেতাদের সচেতন থাকার কোনো ইঙ্গিত দেননি। হুথি কর্মকর্তাদের লক্ষ্যবস্তুতে ছিলেন হুথিদের প্রতিরক্ষামন্ত্রী এবং সামরিক প্রধানও। তাদের ভাগ্যে কী ঘটেছে তা এখনো নিশ্চিত করেনি ইসরায়েলি সামরিক বাহিনী।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন

ইসরায়েল হামলায় নিহত ইয়েমেনের বিদ্রোহী সরকারের প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৫:০৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫