ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডাকসু নেতা বেলাল হোসাইন অপুর উদ্যোগে ‘MindBridge’ কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত বাগেরহাটে মোঃ বেলাল হোসাইন অপুর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় ৭০০ মানুষ বাবার মৃত্যুতে পরীক্ষার আগের দিনই কাজ, সেই শিক্ষার্থীর পাশে ডাকসু নেতা বেলাল হোসাইন অপু বিনা প্রতিদ্বন্দ্বিতায় পিডিবিএফ কর্মচারী ইউনিয়নের সম্পাদক তাপস কুমার রায় বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি এনডিইউবি ইংরেজি বিভাগে শেকসপিয়ার দিবস উদযাপন তিতুমীর কলেজে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  মিঠামইনে শতদল ক্লাবের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কচুয়ায় পানের বরজে দুর্বৃত্তদের আগুন: ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, নিঃস্ব কৃষক বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মার্কিন প্রতিনিধিদের ভারত সফর বাতিল

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক প্রতিনিধিদলের ভারত সফর বাতিল করা হয়েছে। শুল্ক ইস্যুতে টানাপোড়েনের মধ্যেই আলোচনার জন্য চলতি মাসেই মার্কিন ওই প্রতিনিধিদের নয়াদিল্লি সফরের কথা ছিল। অবশ্য মার্কিন প্রতিনিধিদের সফরের জন্য পরে নতুন তারিখ দেওয়া হতে পারে বলে ভারতীয় বেশ কিছু সূত্র দাবি করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক ইস্যুতে টানাপোড়েনের মধ্যেই ২৫ থেকে ২৯ আগস্ট পর্যন্ত নির্ধারিত যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক দলের ভারত সফর বাতিল করা হয়েছে। তবে এই বৈঠক পরে নতুন তারিখে আয়োজন করা হতে পারে বলে শনিবার এনডিটিভি প্রফিটকে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এই সফরে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি রাশিয়ান তেল আমদানির কারণে ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর এই বৈঠকের গুরুত্ব আরও বেড়ে যায়। এর আগে তিনি ভারতের ওপর আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন।

এনডিটিভি বলছে, মার্কিন প্রতিনিধিদলের ওই সফরে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে ষষ্ঠ দফা বৈঠক হওয়ার কথা ছিল। সময়টিও ছিল গুরুত্বপূর্ণ, কারণ আগামী ২৭ আগস্ট থেকে নতুন শুল্ক কার্যকর হওয়ার কথা। একইসঙ্গে সেপ্টেম্বর-অক্টোবর সময়সীমার মধ্যেই চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে আলোচনার প্রস্তুতি চলছিল। তবে সূত্রের মতে, এই আলোচনা পরে অনুষ্ঠিত হওয়ার ‘সম্ভাবনা’ রয়েছে।

মূলত ভারত ও যুক্তরাষ্ট্রের চুক্তির একটি বড় বাধা হলো ভারতীয় কৃষি ও দুগ্ধ খাতের বাজারে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকারের জোর দাবি। তবে ভারত বলেছে, এতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জীবিকা হুমকির মুখে পড়বে। দুধ আমদানির ক্ষেত্রে ধর্মীয় ও সাংস্কৃতিক সংবেদনশীলতার কথাও বিবেচনা করছে ভারত।

ট্রাম্পের শুল্ক ঘোষণার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘স্বদেশি’ পণ্যের ওপর জোর দেন এবং স্বাধীনতা দিবসের ভাষণে কৃষক ও জেলেদের প্রতি দৃঢ় সমর্থনের বার্তা দেন।

এদিকে শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠক হয়েছে। আশা করা হচ্ছিল, যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্কের বরফ গললে ভারতের ওপর বাড়তি ২৫ শতাংশ শুল্কের চাপ কিছুটা হালকা হতে পারে।

তবে এই বৈঠক থেকে তেমন কোনো সমাধানসূত্র আসেনি। যদিও ট্রাম্প-পুতিন আলোচনা ব্যর্থ হলে ভারতের ওপর যুক্তরাষ্ট্র আরও শুল্ক চাপাবে বলে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট আগেই হুঁশিয়ারি দিয়েছেন।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ডাকসু নেতা বেলাল হোসাইন অপুর উদ্যোগে ‘MindBridge’ কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত

মার্কিন প্রতিনিধিদের ভারত সফর বাতিল

আপডেট সময় : ০৮:৫৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫