ঢাকা ০৯:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার শরীয়তপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা

মেক্সিকো ও বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত হবে : রাষ্ট্রদূত আনসারী

ছবি : সংগৃহীত

মেক্সিকো ও বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত হবে বলে আশা প্রকাশ করেছেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।

মঙ্গলবার (২৬ আগস্ট) মেক্সিকো সরকারের আমন্ত্রণে সফররত বাংলাদেশের ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি)-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল মেক্সিকোর বাংলাদেশ দূতাবাসে এক পরিচিতি অনুষ্ঠানে যোগদান করেন। সফরের মাধ্যমে বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও সহযোগিতা আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন মুশফিকুল ফজল আনসারী।

মুশফিকুল ফজল আনসারী দূতাবাসে প্রতিনিধিদলকে স্বাগত জানান এবং দূতাবাসের চলমান কূটনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক কার্যক্রম সম্পর্কে ধারণা দেন। এ উপলক্ষে দূতাবাসে ‘বাংলাদেশ-মেক্সিকো দ্বিপক্ষীয় সম্পর্ক : পারস্পরিক উন্নয়নের অংশীদারত্ব’ শীর্ষক একটি প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়। এটি পরিচালনা করেন হেড অব চ‍্যান্সেরি আব্দুল্লাহ আল ফরহাদ।

প্রেজেন্টেশনে গত পাঁচ দশকে দুই দেশের সহযোগিতার অগ্রগতি, বিভিন্ন সমঝোতা স্মারক স্বাক্ষর এবং বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনা, এয়ার সার্ভিস চুক্তি ও বহুপাক্ষিক প্ল্যাটফর্মে সম্ভাবনাময় অংশীদারত্ব তুলে ধরা হয়। ২০২৫ সালের মাঝামাঝি সময় পর্যন্ত বাংলাদেশ থেকে মেক্সিকোতে রপ্তানি ৭১৬ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছায়, যা গত ছয় মাসে ৯০ মিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে। লাতিন আমেরিকায় মেক্সিকোকে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত করে।

রাষ্ট্রদূত তার বক্তব্যে বলেন, দূরত্ব থাকা সত্ত্বেও বাংলাদেশ ও মেক্সিকো একই মূল্যবোধে বিশ্বাসী—বন্ধুত্ব, সংহতি ও সাংস্কৃতিক বৈচিত্র্য, যা আমাদের দুই জাতিকে আরও কাছাকাছি নিয়ে আসে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, এই সফর পারস্পরিক বোঝাপড়া বাড়াবে এবং আমাদের দীর্ঘদিনের অংশীদারত্বকে আরও মজবুত করবে।

তিনি আরও বলেন, প্রতিষ্ঠার পর থেকে এনডিসি জাতীয় নিরাপত্তা, কৌশল ও উন্নয়নের ক্ষেত্রে সামরিক ও বেসামরিক নেতৃত্ব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর মূলমন্ত্র ‘জ্ঞানই নিরাপত্তা’ আমাদের ভবিষ্যৎ নেতাদের আন্তর্জাতিক প্রেক্ষাপটে আরও প্রস্তুত করে তুলছে।

প্রতিনিধিদলটির নেতৃত্ব দেন রিয়ার অ্যাডমিরাল এ কে এম জাকির হোসেন, ndc, afwc, psc এবং এয়ার ভাইস মার্শাল এম মুস্তাফিজুর রহমান, BSP, GUP, nswc, afwc, psc, GD(P)।

বাংলাদেশি সদস্যদের মধ্যে ছিলেন এয়ার কমডোর মো. রফিউল হক, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরী, ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল আজিম, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রইসুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নওরোজ নিচোশিয়ার, ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শাহরিয়ার সাব্বির, ব্রিগেডিয়ার জেনারেল শহজাদ পরিবেজ মোহিউদ্দিন, ব্রিগেডিয়ার জেনারেল সোহেল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মহবুবুল আলম, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদ চৌধুরী, কমডোর মোহাম্মদ ফজলার রহমান, কমযোর মাসুদুল করিম সিদ্দিক, এয়ার কমডোর রাহিম মাহমুদ, যুগ্ম সচিব শাহিদা সুলতানা, যুগ্ম সচিব এস এম নজরুল ইসলাম, যুগ্ম সচিব লুবনা সিদ্দিক এবং ডিডিজি শাহ আহমেদ ফজলে রাব্বি।

আন্তর্জাতিক সদস্যদের মধ্যে ছিলেন কমডোর প্রমোদ জর্জ থমাস (ভারত), এয়ার কমডোর রাজেশ বর্মা (ভারত), কর্নেল হাসান মনাহী এম আলনাতিফি (জর্ডান), ব্রিগেডিয়ার জেনারেল মেশাল এম ই এম এ আলসালেহ (কুয়েত) এবং কর্নেল জেরি কানটিয়োক মাইগারি (নাইজেরিয়া)।

অনুষ্ঠানে মেক্সিকো ডিফেন্সের প্রতিনিধি লেফট্যানেন্ট কর্নেল সেবাস্টিয়ান ব্যারিগেট উপস্থিত ছিলেন।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন

মেক্সিকো ও বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত হবে : রাষ্ট্রদূত আনসারী

আপডেট সময় : ০৫:৪১:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫