ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডাকসু নেতা বেলাল হোসাইন অপুর উদ্যোগে ‘MindBridge’ কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত বাগেরহাটে মোঃ বেলাল হোসাইন অপুর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় ৭০০ মানুষ বাবার মৃত্যুতে পরীক্ষার আগের দিনই কাজ, সেই শিক্ষার্থীর পাশে ডাকসু নেতা বেলাল হোসাইন অপু বিনা প্রতিদ্বন্দ্বিতায় পিডিবিএফ কর্মচারী ইউনিয়নের সম্পাদক তাপস কুমার রায় বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি এনডিইউবি ইংরেজি বিভাগে শেকসপিয়ার দিবস উদযাপন তিতুমীর কলেজে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  মিঠামইনে শতদল ক্লাবের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কচুয়ায় পানের বরজে দুর্বৃত্তদের আগুন: ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, নিঃস্ব কৃষক বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

বর্ষার পর সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের

অনন্ত জলিল ও বর্ষা

ঢালিউড অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা কয়েক মাস আগে সিনেমা ইন্ডাস্ট্রি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। সেই সময় কারণ হিসাবে অভিনেত্রী বলেন, সন্তানরা বড় হচ্ছে। তারা মাকে সিনেমায় দেখলে কী ভাববে, সেটি ভেবেই সিনেমা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এ বিষয়টি নিয়ে সেই সময় সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। এবার একই পথে হাঁটলেন অভিনেত্রীর স্বামী অনন্ত জলিল।

এ তারকা দম্পতি জুটির অভিনীত ‘নেত্রী দ্য লিডার’ সিনেমার কাজ ৭০ শতাংশ শেষ হয়েছে। এ সিনেমাটি শিগগিরই মুক্তির পরিকল্পনাও রয়েছে বলে জানান অনন্ত জলিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, হাতে থাকা কাজগুলো শেষ করে হয়তো চলচ্চিত্র ছেড়ে দেবেন তিনি। আমার ছেলেরা ইসলামিক পড়াশোনা করছে। বাবা-মা সিনেমা করে— এটা ভালো দেখায় না, বলে জানান এ অভিনেতা।

অনন্ত জলিল বলেন, তার দুই ছেলে কুরআন শিক্ষায় মনোনিবেশ করছে। বড় ছেলে ৮ পারা হাফেজ, আর ছোট ছেলে দ্বিতীয়বারের মতো কুরআন খতম দিয়েছে। যখন বর্ষা প্রথম প্রেগন্যান্ট হয়, তখনই আমরা নিয়ত করি— আমাদের ছেলেকে আমরা মুফতি বানাব। একটা সময়ে মদিনাতে পড়ালেখা করাব।

স্ত্রী বর্ষার অভিনয় ছাড়ার সিদ্ধান্ত প্রসঙ্গে এ অভিনেতা বলেন, যেহেতু ছেলেরা ইসলামিক ও জেনারেল- দুই লাইনেই পড়াশোনা করছে, তখন তাদের মায়ের সিনেমা করা তাদের ভালো লাগবে না। আমিও চাইব না, ওরা ইসলামিক পড়াশোনা করবে আর আমি সিনেমা করি। হাতে যে কয়টা কাজ আছে শেষ করে এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেব বলে জানান অনন্ত জলিল।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ডাকসু নেতা বেলাল হোসাইন অপুর উদ্যোগে ‘MindBridge’ কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত

বর্ষার পর সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের

আপডেট সময় : ০৩:০৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫