ঢাকা ০৪:২২ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডাকসু নেতা বেলাল হোসাইন অপুর উদ্যোগে ‘MindBridge’ কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত বাগেরহাটে মোঃ বেলাল হোসাইন অপুর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় ৭০০ মানুষ বাবার মৃত্যুতে পরীক্ষার আগের দিনই কাজ, সেই শিক্ষার্থীর পাশে ডাকসু নেতা বেলাল হোসাইন অপু বিনা প্রতিদ্বন্দ্বিতায় পিডিবিএফ কর্মচারী ইউনিয়নের সম্পাদক তাপস কুমার রায় বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি এনডিইউবি ইংরেজি বিভাগে শেকসপিয়ার দিবস উদযাপন তিতুমীর কলেজে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  মিঠামইনে শতদল ক্লাবের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কচুয়ায় পানের বরজে দুর্বৃত্তদের আগুন: ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, নিঃস্ব কৃষক বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিয়ের পর স্বাস্থ্য বাড়ার কারণ কী? যা জানালেন পুষ্টিবিদ

বাংলাদেশি সমাজে অনেক পুরুষেরই ধারণা, বিয়ের পর নাকি শরীরের গঠন পাল্টে যায়—বিশেষ করে পেটের মেদ বা ভুঁড়ি বেড়ে যায়। অনেকেই হাসি-ঠাট্টার ছলে এটিকে ‘বিয়ের পরের উপহার’ বলে মন্তব্য করেন। কেউ লজ্জা পান, কেউ আবার চিন্তিত হয়ে পড়েন। অথচ বাস্তবতা হলো, শরীরে মেদ জমা বা স্বাস্থ্য বেড়ে যাওয়া শুধু বিয়ের সঙ্গে সম্পর্কিত নয়; বরং এর পেছনে রয়েছে জীবনযাপনের ধরন, খাদ্যাভ্যাস ও শারীরিক কর্মকাণ্ডের পরিবর্তন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক জীবনযাপনে অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, অল্প পরিশ্রম ও মানসিক চাপের কারণে শরীরে বাড়তি মেদ জমে। বিয়ের পর অনেকে নিয়মিত বাইরে খাওয়ার অভ্যাস করেন, অনেকে আবার দায়িত্ব ও মানসিক স্বস্তির কারণে অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসে চলে যান। ফলে ওজন ও ভুঁড়ি বাড়ার প্রবণতা দেখা দেয়। কিন্তু এটি কতটা সত্যি, আর কতটা সামাজিক ধারণা? এ নিয়েই মত দিয়েছেন পুষ্টিবিদ কাজী হামিদা বানু বর্ষা।

সম্প্রতি দেশের একটি জনপ্রিয় টিভি চ্যানেলের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘বিয়ে হচ্ছে সামাজিক, মানসিক ও শারীরিক পরিবর্তন। এই পরিবর্তনে মানুষের চলাফেরা, খাদ্যাভ্যাস ও জীবনযাপন নিয়ম-শৃঙ্খলার মধ্যে চলে আসে। তখন স্বভাবতই শারীরিক পরিবর্তন আসে। এ সময় কারও হয়তো ওজন বেশি ছিল, তারা ফিট হতে পারে; আবার কেউ হয়তো খুবই চিকন স্বাস্থ্যের ছিল, তার স্বাস্থ্য বেড়েছে। আর যদি বলতে হয় পেট বেড়ে যাচ্ছে, তাহলে এটি কেবলই মিথ বা ধারণাগত বিশ্বাস।’

শরীরের বিভিন্ন জায়গায় অতিরিক্ত মেদ জমা চলমান জীবনের স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু বিয়ের সঙ্গে এর প্রকৃত অর্থে সংশ্লিষ্টতা রয়েছে কি না, এ ব্যাপারেও জানিয়েছেন পুষ্টিবিদ কাজী হামিদা। তিনি বলেন, ‘একজন মানুষের জীবনযাপন যেমন ছিল, তা যদি হঠাৎ পরিবর্তন হয় তাহলে সে হয় মোটা হবেন, না হয় চিকন হবেন। মূলত বিয়ে পরবর্তী নয়, জীবনযাপন পরিবর্তনের পরবর্তী সময় পেট বেড়ে যাওয়ার প্রবণতা বাড়তে পারে।’

কেকে

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ডাকসু নেতা বেলাল হোসাইন অপুর উদ্যোগে ‘MindBridge’ কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত

বিয়ের পর স্বাস্থ্য বাড়ার কারণ কী? যা জানালেন পুষ্টিবিদ

আপডেট সময় : ০৯:৫৪:১০ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫