ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডাকসু নেতা বেলাল হোসাইন অপুর উদ্যোগে ‘MindBridge’ কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত বাগেরহাটে মোঃ বেলাল হোসাইন অপুর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় ৭০০ মানুষ বাবার মৃত্যুতে পরীক্ষার আগের দিনই কাজ, সেই শিক্ষার্থীর পাশে ডাকসু নেতা বেলাল হোসাইন অপু বিনা প্রতিদ্বন্দ্বিতায় পিডিবিএফ কর্মচারী ইউনিয়নের সম্পাদক তাপস কুমার রায় বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি এনডিইউবি ইংরেজি বিভাগে শেকসপিয়ার দিবস উদযাপন তিতুমীর কলেজে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  মিঠামইনে শতদল ক্লাবের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কচুয়ায় পানের বরজে দুর্বৃত্তদের আগুন: ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, নিঃস্ব কৃষক বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

যে ৩ পানীয় নষ্ট করছে স্মৃতিশক্তি

বাইরে বের হলে নানা ব্যস্ততায় আমরা কী খাচ্ছি বা কী পান করছি, সেসব নিয়ে ভাববার সময় হয়ে ওঠে না অনেকেরই। অথচ আমাদের খাওয়া-দাওয়া ও পানীয়ের মধ্যেই লুকিয়ে থাকতে পারে স্বাস্থ্যঝুঁকি, বিশেষ করে মস্তিষ্কের ক্ষতির আশঙ্কা।

সম্প্রতি নিউরোসায়েন্টিস্ট রবার্ট ডব্লিউ বি লাভ ইনস্টাগ্রামে একটি ভিডিওর মাধ্যমে জানিয়েছেন, ৩টি সাধারণ পানীয় রয়েছে যা নিয়মিত খেলে মারাত্মক ক্ষতি হতে পারে মস্তিষ্কের। এতে স্মৃতিশক্তি কমে যাওয়ার পাশাপাশি দেখা দিতে পারে আরও নানা জটিলতা।

চলুন, জেনে নেওয়া যাক কোন তিন পানীয় সম্পর্কে সতর্ক করেছেন বিশেষজ্ঞ—

অ্যালকোহল

মদ্যপানের ক্ষতিকর প্রভাব নতুন কিছু নয়। তবে রবার্ট জানান, অ্যালকোহল মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ কমিয়ে দেয়। এতে ঘুমের ব্যাঘাত ঘটে, স্মৃতিশক্তি দুর্বল হয়। শুধু তাই নয়, এটি অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া ধ্বংস করে দেয়, যা পরোক্ষভাবে মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে। দীর্ঘদিন নিয়মিত অ্যালকোহল গ্রহণ করলে স্মৃতিভ্রষ্টতা বা অনিদ্রা দেখা দিতে পারে।

চিনি মেশানো সোডা

সাধারণ সোডা পানীয়তে উচ্চমাত্রায় চিনি থাকে, যা শরীরে শর্করার মাত্রা বাড়ানোর পাশাপাশি মস্তিষ্কে প্রদাহ তৈরি করে। এভাবে দীর্ঘমেয়াদি প্রদাহ অ্যালঝেইমার্সসহ নানা নিউরোডিজেনারেটিভ রোগের ঝুঁকি বাড়ায়। গবেষণা বলছে, নিয়মিত চিনি মেশানো সোডা গ্রহণ করলে টাইপ-টু ডায়াবেটিসের ঝুঁকি ৬৯ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। বিশেষজ্ঞের মতে, এমনকি ডায়েট সোডাও মস্তিষ্কের জন্য ক্ষতিকর।

কলের জল

বর্ষাকালে ডায়রিয়া, আমাশয় ও পেটের অন্যান্য সমস্যা যেন নিত্যসঙ্গী। বিশেষজ্ঞরা এই সময় কলের জল ফুটিয়ে বা ফিল্টার করে খাওয়ার পরামর্শ দেন। কারণ, সাধারণ ট্যাপ ওয়াটারে থাকা ফ্লুয়োরাইড নামের রাসায়নিক উপাদান মস্তিষ্কের জন্য ক্ষতিকর হতে পারে। যদিও দাঁতের সুরক্ষায় ফ্লুয়োরাইডের ব্যবহার প্রচলিত, তবে তা গিলে ফেললে বা নিয়মিত অপরিশোধিত জলরূপে গ্রহণ করলে দীর্ঘমেয়াদে স্নায়ুজনিত সমস্যার ঝুঁকি বাড়ে।

সতর্ক থাকলেই সুরক্ষা

মস্তিষ্ক সুস্থ রাখতে শুধু খাবার নয়, পানীয়ের দিকেও খেয়াল রাখা জরুরি। যেসব পানীয় সহজলভ্য এবং আমরা নিয়মিত পান করি, সেগুলোও হতে পারে নানা জটিলতার সূচনাস্থল।

বিশেষজ্ঞদের পরামর্শ, সঠিক জীবনযাপন এবং সুষম খাদ্যাভ্যাসের পাশাপাশি পানীয় বাছাইয়েও সচেতন হওয়া দরকার। আগেভাগে সতর্ক হলে, ভবিষ্যতের অনেক শারীরিক ও মানসিক সমস্যা এড়ানো সম্ভব।

কেকে

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ডাকসু নেতা বেলাল হোসাইন অপুর উদ্যোগে ‘MindBridge’ কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত

যে ৩ পানীয় নষ্ট করছে স্মৃতিশক্তি

আপডেট সময় : ০৯:৫৬:১৮ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫