ঢাকা ১১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডাকসু নেতা বেলাল হোসাইন অপুর উদ্যোগে ‘MindBridge’ কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত বাগেরহাটে মোঃ বেলাল হোসাইন অপুর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় ৭০০ মানুষ বাবার মৃত্যুতে পরীক্ষার আগের দিনই কাজ, সেই শিক্ষার্থীর পাশে ডাকসু নেতা বেলাল হোসাইন অপু বিনা প্রতিদ্বন্দ্বিতায় পিডিবিএফ কর্মচারী ইউনিয়নের সম্পাদক তাপস কুমার রায় বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি এনডিইউবি ইংরেজি বিভাগে শেকসপিয়ার দিবস উদযাপন তিতুমীর কলেজে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  মিঠামইনে শতদল ক্লাবের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কচুয়ায় পানের বরজে দুর্বৃত্তদের আগুন: ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, নিঃস্ব কৃষক বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে : আইন উপদেষ্টা

আইন উপদেষ্টা আসিফ নজরুল। ছবি : সংগৃহীত

আগামী বছরের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

মঙ্গলবার (১৯ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

আইন উপদেষ্টা বলেন, নির্বাচন আয়োজন সরকারের দায়িত্ব, কোনো রাজনৈতিক দলের নয়। নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানে সরকার অঙ্গীকারবদ্ধ। আমাদের সব কার্যক্রম ও ধাপ এই লক্ষ্য মাথায় রেখেই পরিচালিত হচ্ছে। ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, আমরা সেই সময়সূচির দিকেই অগ্রসর হচ্ছি।

এক প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, রাজনৈতিক দলগুলো ভিন্ন ভিন্ন উদ্দেশে ভিন্ন ভিন্ন কথা বলে থাকে। এটিই একটি স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া, যা বাংলাদেশে দীর্ঘদিন ধরেই চলছে। এখনো সেই একই ধারাতেই রাজনৈতিক বক্তব্য দেওয়া হচ্ছে, তাতে বড় কোনো গুণগত পরিবর্তন হয়নি। তাই নির্বাচনের সময়ে কে কী বলছেন, সেটিকে রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখা উচিত।

তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে আমরা সম্পূর্ণ দৃঢ়প্রতিজ্ঞ। আমাদের স্যার (প্রধান উপদেষ্টা) সর্বজনস্বীকৃত এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে নন্দিত একজন ব্যক্তিত্ব। তিনি নিজেই ঘোষণা দিয়েছেন, আর তার সেই ঘোষণার পর আমরা এক বিন্দুও পিছিয়ে আসার কোনো চিন্তা করছি না।

আসিফ নজরুল আরও বলেন, দুর্নীতি দমন কমিশন এবং নির্বাচন কমিশন সংস্কারের জন্য যে সুপারিশগুলো এসেছে, সে অনুযায়ী আগামী দু’মাসের মধ্যে আইন প্রণয়ন করা হবে। এই কাজ আজ থেকেই শুরু হবে।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ডাকসু নেতা বেলাল হোসাইন অপুর উদ্যোগে ‘MindBridge’ কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত

ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে : আইন উপদেষ্টা

আপডেট সময় : ০২:১৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫