ঢাকা ১০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার শরীয়তপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা

জাতীয় নির্বাচনে তরুণ ভোটারদের আলাদা বুথ থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘আসন্ন জাতীয় নির্বাচনে তরুণ ভোটারদের অংশগ্রহণ বৃদ্ধি ও আকৃষ্ট করার জন্য প্রতিটি ভোটকেন্দ্রে তাদের জন্য আলাদা বুথ থাকবে। ছেলে ও মেয়েদের জন্য আলাদা বুথ থাকবে। এ ছাড়া নারী ও পুরুষের জন্যও আলাদা বুথ তো থাকবে।’

সোমবার (১১ আগস্ট) সকালে ঢাকা-৩ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া উচ্চ বিদ্যালয় (৩নং) ভোটকেন্দ্র পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

নির্বাচনের প্রস্তুতির কথা জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্বাচনী প্রস্তুতি অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে। আমরা ইতোমধ্যে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার নির্দেশনা দিয়েছি। প্রতিটি ভোটকেন্দ্রে বডি-অন ক্যামেরা থাকবে, যেন নির্বাচন সুষ্ঠু হচ্ছে কি না তা জেলা থেকে ও কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করা যায়।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এবারের নির্বাচন যাতে উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়, সে জন্য অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমাদের পুলিশ, বিজিবি ও কারারক্ষীদের কাছে কিছু বডি-অন ক্যামেরা রয়েছে।’

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য নতুন করে আরও ৪০ হাজার বডি-অন ক্যামেরা কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

একটা বিশেষ দল বাসস্ট্যান্ড, টেম্পোস্ট্যান্ড দখল করে রাখছে, সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘কোনো রকম চাঁদাবাজিকে প্রশ্রয় দেওয়া হবে না। ইতোমধ্যে অনেক চাঁদাবাজকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। ভবিষ্যতেও কোনো চাঁদাবাজকে প্রশ্রয় দেওয়া হবে না।’

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন

জাতীয় নির্বাচনে তরুণ ভোটারদের আলাদা বুথ থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ০৯:১০:৪৫ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫