ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার শরীয়তপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা

মুক্তি পেল জয়া আহসানের নতুন সিনেমা

জয়া আহসান। ছবি: সংগৃহীত

করোনাকালে যখন পুরো পৃথিবী থমকে গিয়েছিল, ঠিক তখনই শুরু হয়েছিল ‘জয়া আর শারমিন’ সিনেমার শুটিং। পাঁচ বছর আগের সেই সময়ের স্মৃতি নিয়ে নির্মিত এই সিনেমাটি অবশেষে আজ (১৬ মে) দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। তার পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন মহসিনা আক্তার।

সিনেমার গল্প নিয়ে পরিচালক পিপলু আর খান জানান, ‘জয়া আর শারমিন’ মূলত জয়া ও তার সহকারী শারমিনের সম্পর্কের উত্থান-পতনের গল্প। কোভিড-১৯ মহামারির সময় দুই নারী এক বাড়িতে আটকে পড়ে একসাথে কাটাতে বাধ্য হন। সময়ের সঙ্গে তাদের মধ্যে গড়ে ওঠে বন্ধন, কিন্তু বাইরের ভয়াবহ বাস্তবতা সেই সম্পর্কের ওপর ছায়া ফেলে। সিনেমাটি বন্ধুত্ব, ভয়, সাহস আর হারানোর অনুভূতির একটি আন্তরিক আখ্যান।

চলচ্চিত্রটি নিয়ে জয়া আহসান বলেন, দুজন নারীর অচেনা ভুবনের সিনেমা এটি। আমাদের অন্তর্জগতের ঘাত-প্রতিঘাত আর অনুক্ত, অব্যক্ত অনুভূতির ডকুমেন্টেশন। একটা অদ্ভুত সময়ে অসাধারণ অভিজ্ঞতায় শুট করা ছোট্ট একটা সিনেমা। কিন্তু আশা করি, দর্শকের অনুভূতিকে নাড়া দেবে।

জয়া আরও বলেন, তখন অনেকেই মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছেন। অনেকেই পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছেন। আমরা বেঁচে গেলেও অস্থির একটা সময় পার করে এসেছি। করোনার সময় সব বন্ধ ছিল। শুটিং করা সহজ ছিল না। তারপরও আমরা সিদ্ধান্ত নিলাম যে ‘জয়া আর শারমিন’ সিনেমার শুটিং করার। শেষ পর্যন্ত ভালোভাবেই সম্পন্ন করি।

মাত্র ১৫ দিনে সীমিত একটি ইউনিট নিয়ে মহামারির মধ্যেই সিনেমার শুটিং সম্পন্ন হয়। অভিনয়ে ছিলেন জয়া আহসান, মহসিনা আক্তার ও তানজিম সাইয়ারা তটিনী। কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন পিপলু আর খান ও নুসরাত ইসলাম। প্রযোজনায় পিপলু আর খান এবং জয়া আহসান।

আজ থেকে রাজধানীর বিভিন্ন প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রদর্শিত হবে।

কেকে

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন

মুক্তি পেল জয়া আহসানের নতুন সিনেমা

আপডেট সময় : ১০:১১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫