ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার শরীয়তপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা

ঝিনাইদহ শহরে রেলপথের দাবীতে মানববন্ধন ও গনস্বাক্ষর কর্মসূচি

ছবি: সংগৃহীত

সৌভিক পোদ্দার, ঝিনাইদহ জেলা প্রতিনিধি:

ঝিনাইদহে রেলপথ সংযোগের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা।

এর জন্য সোমবার সকাল সাড়ে ১০টায় শহরের পায়রা চত্বরে গণস্বাক্ষর ও মানববন্ধন কর্মসূচি করে তারা।

এ সময় উপস্থিত ছিলেন – ঝিনাইদহ শহর রেলপথ চাই বাস্তবায়ন পরিষদের সভাপতি মো. অব্দুল্লাহ, সহ-দপ্তর সম্পাদক শোভন সাহা সবুজ, জেলা গণঅধিকার পরিষদের সভাপতি সাখাওয়াত হোসেন, জেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মেহেদী হাসান রাজু, জেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মিশন আলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তব্যে তারা বলেন, রাজধানী ঢাকা থেকে মাগুরা জেলা পর্যন্ত রেললাইনের কাজ শুরু হয়েছে। সেখান থেকে যশোরের সঙ্গে সংযুক্ত হয়ে খুলনা যাবে ট্রেন লাইন।

কিন্তু মাঝখানের মাত্র কয়েক কিলোমিটার সংযোগ দিলেই ঝিনাইদহ মূল শহরের সঙ্গেও রেললাইনের সংযোগ দেওয়া সম্ভব। এ নিয়ে বেশ কিছু মিটিংও হয়েছে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে। তারা সব সময় আশ্বস্ত করেছেন। কিন্তু তা বাস্তবায়ন হচ্ছে না।

বক্তারা আরও বলেন, আমার মাগুরা হয়ে ঝিনাইদহ শহর হয়ে যশোরের সঙ্গে রেললাইনের সংযোগ চাই। গত প্রায় এক দশক ধরে রেলপথের জন্য আন্দোলন চলছে।

এ দাবি যদি বাস্তবায়ন না হয়, তবে ঝিনাইদহ জেলা আর্থ-সামাজিক উন্নয়ন থেকে ব্যাপকভাবে পিছিয়ে যাবে। জেলার উন্নয়ন আজীবনের জন্য একরকম থমকে যাবে। তাই দ্রুত আমরা এ রেললাইনের কার্যকারিতা দেখতে চাই।

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন

ঝিনাইদহ শহরে রেলপথের দাবীতে মানববন্ধন ও গনস্বাক্ষর কর্মসূচি

আপডেট সময় : ০৩:২৩:১৫ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫