ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার শরীয়তপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা নলডাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ পালিত নাটোরের সিংড়ায় ৯ বছরের শিশু ধর্ষণের শিকার: অভিযুক্ত রানা পলাতক

ডা.তাসনিম জারাকে আইনি নোটিশ, প্রতিবাদ শবনম ফারিয়ার

ডা.তাসনিম জারা ও শবনম ফারিয়া। ছবি : সংগৃহীত

অশ্লীলতা ছড়ানোর অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এর পক্ষে-বিপক্ষে নানা বিতর্ক চলছে। এবার তাসনিম জারাকে আইনি নোটিশ পাঠানোর ব্যাপারে প্রতিবাদ জানিয়ে মুখ খুললেন আলোচিত অভিনেত্রী শবনম ফারিয়া।

শুক্রবার (২৫ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তাসনিম জারাকে নিয়ে একটি পোস্ট দেন এ অভিনেত্রী।

তিনি লিখেন, ‘যখন সরকার অবশেষে বৈবাহিক ধর্ষণকে একটি অপরাধ হিসেবে বিবেচনা করার চিন্তা করছে, তখন আপনি এক মেয়ের ওপর আইনি নোটিশ পাঠাচ্ছেন, যে মানুষকে সচেতন করার চেষ্টা করছে? সে এমন একজন, যে আন্তর্জাতিক সুযোগ-সুবিধা ছেড়ে এই দেশে কাজ করতে এসেছে আরও সচেতন, জ্ঞানসম্পন্ন এবং সুস্থ একটি প্রজন্ম গড়ে তুলতে। আর আপনি তাকে এভাবে প্রতিদান দিচ্ছেন?’

অভিনেত্রী আরও লেখেন, ‘আমাদের সবচেয়ে মেধাবীদের অনেকেই ইতোমধ্যেই এই দেশ ছেড়ে চলে গেছেন। ধীরে ধীরে এই দেশ বোকাদের দেশে পরিণত হচ্ছে। যারা ফিরে এসেছে এবং কিছু পরিবর্তন আনার চেষ্টা করছে, তাদের কণ্ঠরোধ করার চেষ্টা করবেন না।’

ক্ষোভ প্রকাশ করে ফারিয়া বলেন, ‘তাদের (তাসনিম জারাদের মতো যারা কাজ করছেন) পরবর্তী কৌতুক বানাবেন না।’

উল্লেখ্য, অনলাইন মাধ্যমে অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ডা. জাহাঙ্গীর কবির এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব, তথ্য ও সম্প্রচার সচিব, স্বরাষ্ট্রসচিব, আইনসচিব, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, পুলিশের মহাপরিদর্শক বরাবর ডাকযোগে এ নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়, ডা. জাহাঙ্গির কবির, ডা. তাসনিম জারাসহ অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পরামর্শের আড়ালে ভিডিও বক্তব্য এবং ছবির মাধ্যমে যৌন উত্তেজক ওষুধ বিক্রি করে থাকেন। ওইসব ছবি এবং ভিডিও সমাজে ব্যাপকভাবে অশ্লীলতা ছড়িয়ে সামাজিক এবং পারিবারিক মূল্যবোধকে বিনষ্ট করছে।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন

ডা.তাসনিম জারাকে আইনি নোটিশ, প্রতিবাদ শবনম ফারিয়ার

আপডেট সময় : ১০:২৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫