ঢাকা ০১:৪১ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডাকসু নেতা বেলাল হোসাইন অপুর উদ্যোগে ‘MindBridge’ কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত বাগেরহাটে মোঃ বেলাল হোসাইন অপুর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় ৭০০ মানুষ বাবার মৃত্যুতে পরীক্ষার আগের দিনই কাজ, সেই শিক্ষার্থীর পাশে ডাকসু নেতা বেলাল হোসাইন অপু বিনা প্রতিদ্বন্দ্বিতায় পিডিবিএফ কর্মচারী ইউনিয়নের সম্পাদক তাপস কুমার রায় বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি এনডিইউবি ইংরেজি বিভাগে শেকসপিয়ার দিবস উদযাপন তিতুমীর কলেজে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  মিঠামইনে শতদল ক্লাবের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কচুয়ায় পানের বরজে দুর্বৃত্তদের আগুন: ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, নিঃস্ব কৃষক বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মান্না ছিলেন বাংলাদেশের ‘জেমস বন্ড’ : জাহিদ হাসান

চিত্রনায়ক মান্না ও জাহিদ হাসান। ছবি : সংগৃহীত

২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি পৃথিবী থেকে বিদায় নিলেও চিত্রনায়ক মান্না আজও তার ভক্তদের হৃদয়ে অমলিন। তার অকাল প্রয়াণের ১৭ বছর পেরিয়ে গেলেও জনপ্রিয়তা বা আবেদন কোনোটাই কমেনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রয়াত এই অভিনেতার সঙ্গে তার গভীর সখ্যতা এবং বিভিন্ন স্মৃতি রোমন্থন করেছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। তার মতে, মান্না ছিলেন বাংলাদেশের ‘জেমস বন্ড’।

জাহিদ হাসান জানান, একবার একটি অনুষ্ঠানে উপস্থাপনা করার সময় তিনি মান্নাকে বাংলাদেশের পিয়ার্স ব্রসনান বলে উল্লেখ করেছিলেন। তিনি মনে করতেন, মান্নাকে দেখলে জেমস বন্ডের মতোই লাগত। এই কথাটা তিনি মান্নাকেও সরাসরি জানিয়েছিলেন। অভিনেতা বলেন, ‘আমাদের দেশের শিল্পীদের বড় করতে আমার ভালো লাগে। আমি ছোট করব কেন?’

নায়ক মান্নার সঙ্গে লন্ডন সফরের একটি মজার স্মৃতিও তুলে ধরেন জাহিদ হাসান। তিনি জানান, একবার লন্ডনে থাকার সময় মান্নার ভাত খাওয়ার তীব্র ইচ্ছা হয়েছিল। মাত্র তিন-চার দিন ফাস্ট ফুড খাওয়ার পরেই এই নায়ক ভাত খাওয়ার জন্য এতটাই উদগ্রীব হয়ে পড়েছিলেন, প্রায় চারশ কিলোমিটার দূরে তারা ভাত খেতে গিয়েছিলেন। জাহিদ হাসান বিস্ময় প্রকাশ করে মান্নাকে বলেছিলেন, ‘মান্না ভাই এটা কোনো কথা? ভাত খাওয়ার জন্য আপনার এমন করতে হবে? পাঁচ দিন ভাত না খেলে কী হয়?’ উত্তরে মান্না বলেছিলেন, ‘বুঝ না, ভাত খাব তো।’

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ডাকসু নেতা বেলাল হোসাইন অপুর উদ্যোগে ‘MindBridge’ কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত

মান্না ছিলেন বাংলাদেশের ‘জেমস বন্ড’ : জাহিদ হাসান

আপডেট সময় : ১০:০৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫