ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার শরীয়তপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা

মা হতে যাচ্ছেন কিয়ারা আদভানি

কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা (ছবি : সংগৃহীত)

বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। সামাজিক যোগাযোগামাধ্যমে সুখবর দিয়ে এই নায়িকা জানালেন প্রথমবার মা হতে যাচ্ছেন তিনি।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ছবি শেয়ার করেন কিয়ারা। ছবিতে দেখা যায় কিয়ারা ও সিদ্ধার্থ মালহোত্রার হাতের ওপর পায়ের দুটি মোজা। এতেই সবাই বঝে যায় এই দম্পতির ঘরে আসছে নতুন অতিথি। এরপর ছবির ক্যাপশনে কিয়ারা জুড়ে দেন, ‘আমাদের জীবনের সবচেয়ে বড় উপহার আসছে। তারপর ইমোজির মাধ্যমে তিনি আরও বুঝিয়ে দেন ৬ মাসও হয়ে গেছে তার।

ক্যারিয়ারের সুন্দর সময় পার করছেন কিয়ারা। বি-টাউনের পাশাপাশি দক্ষিণের ইন্ডাস্ট্রিতেও কাজ করেছেন তিনি। এবার কন্নড় ইন্ডাস্ট্রিতে অভিষেক হতে যাচ্ছে এই নায়িকার। ছবির নাম ‘টক্সিক’। গীতু মোহনদাস পরিচালিত এই ছবিতে তার বিপরীতে থাকবেন দক্ষিণী সুপারস্টার যশ। এটি কিয়ারার ক্যারিয়ারের প্রথম দ্বিভাষিক সিনেমা, যেখানে তিনি ইংরেজি ও কন্নড় দুই ভাষাতেই সংলাপ বলবেন। এর মাঝেই তিনি দিলেন নতুন সুখবর।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন

মা হতে যাচ্ছেন কিয়ারা আদভানি

আপডেট সময় : ০৩:১০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫