ঢাকা ০২:৩২ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডাকসু নেতা বেলাল হোসাইন অপুর উদ্যোগে ‘MindBridge’ কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত বাগেরহাটে মোঃ বেলাল হোসাইন অপুর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় ৭০০ মানুষ বাবার মৃত্যুতে পরীক্ষার আগের দিনই কাজ, সেই শিক্ষার্থীর পাশে ডাকসু নেতা বেলাল হোসাইন অপু বিনা প্রতিদ্বন্দ্বিতায় পিডিবিএফ কর্মচারী ইউনিয়নের সম্পাদক তাপস কুমার রায় বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি এনডিইউবি ইংরেজি বিভাগে শেকসপিয়ার দিবস উদযাপন তিতুমীর কলেজে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  মিঠামইনে শতদল ক্লাবের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কচুয়ায় পানের বরজে দুর্বৃত্তদের আগুন: ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, নিঃস্ব কৃষক বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

‘স্কুইড গেম টু’ সিরিজ নিয়ে তোলপাড় সারাবিশ্ব, আসছে নতুন সিক্যুয়েল

ছবি : সংগৃহীত

নতুন বছরের সবচেয়ে প্রত্যাশিত সিরিজ ‘স্কুইড গেম টু’। আর মুক্তির পর দর্শক উন্মাদনাও দেখা যায়। ভাগ্যবদল আর মৃত্যুর খেলায় আরও দ্বিগুণ উন্মাদনা নিয়ে ফিরে এসে তোলপাড় করে দিয়েছে নেটফ্লিক্সের সেরা এ আবিষ্কার। আগামীতে ‘স্কুইড গেম থ্রি’ নিয়ে আসছে নেটফ্লিক্স।

প্রতিশোধের আগুন নিয়ে প্লেয়ার নম্বর ৪৫৬ আবার ফিরে আসে ভাগ্য পরীক্ষার মঞ্চে। তবে সে কি পারবে জীবনের বিনিময়ে ভাগ্যবদলের এ খেলা বন্ধ করতে? নাকি আবার মৃত্যুর কোলে ঢলে পড়বেন অসংখ্য নিরীহ মানুষ! বিশ্বব্যাপী জনপ্রিয় কোরিয়ান সিরিজ ‘স্কুইড গেম’ ফ্র্যাঞ্চাইজির গল্পগুলো ঠিক এমনই— জীবনের বিনিময়ে ভাগ্যবদলের খেলা। এখন সিরিজটির দ্বিতীয় সিজন নিয়ে তোলপাড় চলছে সারাবিশ্বে; সঙ্গে একের পর এক রেকর্ড ভাঙছে নেটফ্লিক্স।

স্কুইড গেমের চলমান ঝড়ের মাঝেই নতুন ঝড়ের পূর্বাভাস দিল সিরিজটির নির্মাতা সংস্থা নেটফ্লিক্স। নতুন বছরের প্রথম দিনে ‘স্কুইড গেম’ ভক্তদের উদ্দেশে নেটফ্লিক্স জানিয়েছে, চলতি বছরেই ‘স্কুইড গেম’-এর তৃতীয় সিজন আসছে। যদিও নির্দিষ্ট কোনো দিনক্ষণ জানায়নি নেটফ্লিক্স। তবে একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, এ বছর ২৭ জুন নেটফ্লিক্সে স্ট্রিমিং হতে যাচ্ছে ‘স্কুইড গেম’-এর তৃতীয় সিজন।

উল্লেখ্য, এর আগে ২০২১ সালের সেপ্টেম্বরে ‘স্কুইড গেম’-এর প্রথম সিজন মুক্তি পায়। বিশ্বজুড়ে আলোচনার ঝড় তুলে মুক্তির মাত্র ২৮ দিনে ১.৬ বিলিয়ন ঘণ্টা দেখে দর্শকরা। সেই সময় এমিসহ বেশ কিছু পুরস্কারও পেয়েছিল সিরিজটি। তিন বছর পর এলো এর দ্বিতীয় সিজন। গত বছর ২৬ ডিসেম্বর মুক্তি পায় ‘স্কুইড গেম-টু। আর প্রথম সিজনের মতো দ্বিতীয় সিজনেও মূল চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা লি জাং জে। এ ছাড়া প্রথম সিজনের অনেকেই রয়েছেন দ্বিতীয় সিজনেও।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ডাকসু নেতা বেলাল হোসাইন অপুর উদ্যোগে ‘MindBridge’ কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত

‘স্কুইড গেম টু’ সিরিজ নিয়ে তোলপাড় সারাবিশ্ব, আসছে নতুন সিক্যুয়েল

আপডেট সময় : ১০:৪০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫