ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডাকসু নেতা বেলাল হোসাইন অপুর উদ্যোগে ‘MindBridge’ কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত বাগেরহাটে মোঃ বেলাল হোসাইন অপুর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় ৭০০ মানুষ বাবার মৃত্যুতে পরীক্ষার আগের দিনই কাজ, সেই শিক্ষার্থীর পাশে ডাকসু নেতা বেলাল হোসাইন অপু বিনা প্রতিদ্বন্দ্বিতায় পিডিবিএফ কর্মচারী ইউনিয়নের সম্পাদক তাপস কুমার রায় বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি এনডিইউবি ইংরেজি বিভাগে শেকসপিয়ার দিবস উদযাপন তিতুমীর কলেজে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  মিঠামইনে শতদল ক্লাবের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কচুয়ায় পানের বরজে দুর্বৃত্তদের আগুন: ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, নিঃস্ব কৃষক বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্বামীর সাথে ঝগড়ায় জিততে নিয়োগ চ্যাটজিপিটিকে 

ছবিঃ সংগৃহীত

স্বামী-স্ত্রীর মধ্যে তর্ক-বিতর্ক সাধারণই। কিন্তু ব্রিটিশ সংগীতশিল্পী লিলি অ্যালেন তার ঝগড়ার ক্ষেত্রে এক অবাক করা কৌশল অবলম্বন করেছেন, যা শোনা যায় একেবারে সিনেমার মতো! স্বামী ডেভিড হারবারের সঙ্গে ঝগড়ায় বিজয়ী হতে চ্যাটজিপিটিকে এক প্রকার ‘অ্যাসিস্টেন্ট’ হিসেবে নিয়োগ দিয়েছেন তিনি। আর এ কৌশল তাকে এক নতুন ধরনের সমস্যার সমাধান দিচ্ছে, যা অনেকেই হয়তো কল্পনাও করেননি।

২০২০ সালে জনপ্রিয় টিভি শো ‘স্ট্রেঞ্জার থিংস’-এর অভিনেতা ডেভিড হারবারের সঙ্গে বিয়ের পর লিলি অ্যালেন তার পডকাস্ট শো ‘মিস মি?’-তে এক অদ্ভুত অভিজ্ঞতার কথা শেয়ার করেন।

তিনি বলেন, আমি এবং আমার স্বামীর মধ্যে কোনো ঝগড়া হয়, তখন চ্যাটজিপিটির সাহায্য চাই। আমি তাকে বলি, ‘আমার জন্য একটা দীর্ঘ টেক্সট মেসেজ লিখো, যা শুরু হয় প্লেট পরিষ্কার নিয়ে এবং শেষ হয় আর্থিক সমস্যার আলোচনা দিয়ে।’

এটি ঠিক এমন এক চিত্র, যেখানে এক সংগীতশিল্পী প্রযুক্তির সাহায্যে তার ব্যক্তিগত জীবনের সমস্যা মোকাবিলা করছেন। লিলি অ্যালেন আরও জানান, চ্যাটজিপিটি তার জন্য পুরোপুরি ব্যক্তিগত মেসেজ তৈরি করে, যা তিনি পরবর্তীতে স্বামীকে পাঠান। সবচেয়ে আকর্ষণীয় দিক হলো, তিনি নিজে মেসেজটি শেষ করতে পারেন, নির্দেশনা দিয়ে সঠিক শব্দ নির্বাচন করতে পারেন। ফলে, মেসেজটি তার ইচ্ছেমতো হয়ে ওঠে।

তবে প্রযুক্তির এ সুবিধার পাশাপাশি লিলি বলেছেন, কখনো কখনো নির্দেশনা দেওয়ার জন্য অতিরিক্ত সময় ব্যয় হলে মনে হয়, ‘নিজে লিখলেই হয়তো বেশি ভালো হতো।’ কিন্তু এ কৌশলটি যে ঝগড়ায় বিজয়ের নতুন উপায় হয়ে দাঁড়িয়েছে, সে কথা অস্বীকার করার উপায় নেই।

লিলি অ্যালেনের এ উদ্ভাবনী পদ্ধতি আজকালকার সম্পর্কের জগতে এক নতুন মাত্রা যোগ করেছে। যেখানে সম্পর্কের জটিলতা আর প্রযুক্তির মিশেলে নতুন ধরনের এক সমাধান দেখা যাচ্ছে, তা এক কথায় চমকপ্রদ!

তথ্যসূত্র : দ্য টেলিগ্রাফ

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ডাকসু নেতা বেলাল হোসাইন অপুর উদ্যোগে ‘MindBridge’ কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত

স্বামীর সাথে ঝগড়ায় জিততে নিয়োগ চ্যাটজিপিটিকে 

আপডেট সময় : ০৪:০৭:১৩ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪