ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার শরীয়তপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা

বিচারপতিদের পদত্যাগ দাবিতে হাইকোর্ট ঘেরাও করেছেন শিক্ষার্থীরা

ছবিঃ সংগৃহীত

ফ্যাসিবাদের দোসর’ বিচারপতিদের পদত্যাগ দাবিতে হাইকোর্ট ঘেরাও করেছেন শিক্ষার্থীরা। হাইকোর্ট ঘেরাও করতে ঢাবি থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল শুরু।

বুধবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে হাইকোর্ট মাজার গেট এসে পৌঁছান শিক্ষার্থীরা। তবে আগে থেকেই হাইকোর্টের গেটসহ আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এর আগে সকাল সাড়ে ১০টা থেকেই রাজু ভাস্কর্যে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। বিভিন্ন হল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে এসে অবস্থান নেন।

এরপর রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে হাইকোর্টের দিকে রওনা হন তারা। এর আগে শিক্ষার্থীদের মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এ বিষয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম তাঁর ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, ‘যখনই শকুনেরা স্বাধীনতা খামচে ধরার স্পর্ধা দেখাবে, তখনই রাজপথ হবে আমাদের ঠিকানা। চলে আসুন রাজু ভাস্কর্যের পাদদেশে। গন্তব্য হাইকোর্ট।’

আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘ছাত্র-জনতা রাস্তায় ইনসাফ কায়েমের জন্য রক্ত দিবে আর আপনারা আদালতে বিচারকের আসনে বসে জুলুম কায়েম করবেন? আবারও কালো শকুনদের উৎখাত করতে রাজপথ প্রকম্পিত হবে।’

নিহাদ সাজিদ

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন

বিচারপতিদের পদত্যাগ দাবিতে হাইকোর্ট ঘেরাও করেছেন শিক্ষার্থীরা

আপডেট সময় : ০২:১০:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪