ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি এনডিইউবি ইংরেজি বিভাগে শেকসপিয়ার দিবস উদযাপন তিতুমীর কলেজে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  মিঠামইনে শতদল ক্লাবের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কচুয়ায় পানের বরজে দুর্বৃত্তদের আগুন: ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, নিঃস্ব কৃষক বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন

জবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে তিতুমীর কলেজে বিক্ষোভ

ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর পুলিশের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে সরকারি তিতুমীর কলেজে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে।

বুধবার (১৪ মে) সন্ধ্যা ৭টায় কলেজের প্রধান ফটকের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুনরায় প্রধান ফটকের সামনে এসে শেষ হয়।

এসময় তাদের জগন্নাথে হামলা কেন? ইন্টারিম জবাব চাই!”, “শিক্ষক লাঞ্ছিত কেন? ইন্টারিম জবাব চাই!”, “শিক্ষার সিন্ডিকেট ভেঙে দাও, গুঁড়িয়ে দাও!”, “শিক্ষা সংস্কার এখনই দরকার ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে পুলিশ বর্বর হামলা চালিয়েছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি আবারও শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা হয়, তাহলে হাসিনা সরকারের মতো অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধেও শিক্ষার্থীরা রুখে দাঁড়াবে।

এসময় শিক্ষার্থীরা সরকারকে অনতিবিলম্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, আজ শিক্ষার্থীদের আবাসন সমস্যার সমাধানসহ তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থীদের মিছিলে লাঠিচার্জ, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এই ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী এবং সাংবাদিকসহ শতাধিক আহত হয়েছেন।

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি

জবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে তিতুমীর কলেজে বিক্ষোভ

আপডেট সময় : ০৯:২৫:১৪ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫