ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি এনডিইউবি ইংরেজি বিভাগে শেকসপিয়ার দিবস উদযাপন তিতুমীর কলেজে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  মিঠামইনে শতদল ক্লাবের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কচুয়ায় পানের বরজে দুর্বৃত্তদের আগুন: ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, নিঃস্ব কৃষক বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন

সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় নারী শিশু সহ আটক ৪৪

ছবি : সংগৃহীত

সৌভিক পোদ্দার, ঝিনাইদহ জেলা প্রতিনিধি:

অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ৪৪ জনকে আটক করেছে বিজিবি। এসময় ভারতীয় মদ উদ্ধার করা হয়।

শনিবার সন্ধ্যায় মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানিয়েছে, শুক্রবার ভোর থেকে শনিবার বিকাল পর্যন্ত পলিয়ানপুর, শ্যামকুড়, মাটিলা, কুসুমপুর ও খোসালপুর বিওপি পৃথক অভিযান চালিয়ে নারী শিশু সহ ৪৪ জনকে আটক করা হয়। আটকদের মধ্যে ১৭ জন নারী ও ১৯ জন শিশু।

আটকরা হলেন- খুলনার তেরখাদা থানার ধানখালী গ্রামের রফিক চৌধুরি (৬০), তার ছেলে বিল্লাল চৌধুরি (১৮), নড়াইলের ডুমুরতলা গ্রামের আশরাফুল (৩৮), একই গ্রামের আশিক বিশ্বাস (৩৩), গোপালগঞ্জের কোটালিয়া থানার জামিলা গ্রামের মাহাবুব শেখ (৫৫), নোয়াখালীর সুবর্ণচর থানার দক্ষিণ চর মজিদ গ্রামের মো. রাব্বি (২৪)।

এদিকে শনিবার বিকেল ৬টার দিকে মাটিলা বিওপির নায়েক বেলাল হোসেনের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান চালায় বিজিবি। অভিযানে মহেশপুর থানার মাথাভাংগাপাড়া গ্রামের আব্দুল হামিদ (৫০) ও শিমুল হোসেন (২২) নামে দুজনকে ভারতীয় মদসহ আটক করা হয়।

মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আটক নারী ও শিশুদের যশোরে জাস্টিস এন্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে।

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি

সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় নারী শিশু সহ আটক ৪৪

আপডেট সময় : ১২:২০:১৩ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫