ঢাকা ০৬:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন হিউম্যান এইড ফাউন্ডেশনের ‘অন্ন ও আনন্দ’ প্রজেক্টের যাত্রা শুরু স্ত্রী নাকফুল-চুড়ি না পরলে স্বামীর হায়াত কমে যায়, কথাটি কি সঠিক? ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তপশিল ঘোষণা ভোটের দিন ড্রোন ব্যবহার করা যাবে না : ইসি সানাউল্লাহ ডেইলি স্টার ও আজকের পত্রিকাকে ক্ষমা চাইতে বলল শিবির এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের তথ্য চেয়ে জরুরি নির্দেশনা মাউশির শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য মাউশির সাত নির্দেশনা জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে : তাহের নির্বাচন ছাড়া কোনো কিছুতেই বিশ্বাস করি না: মির্জা ফখরুল

ইসরাইলের বেনগুরিয়ন বিমানবন্দরে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা

ছবি : সংগৃহীত

ইয়েমেনি সেনাবাহিনী দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে অবস্থিত ইসরাইলের বেনগুরিয়ন বিমানবন্দরে ‘প্যালেস্টাইন-২’ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়ে হামলা চালিয়েছে।

বৃহস্পতিবার এক বিবৃতিতে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এ তথ্য জানিয়েছেন।

ইয়াহিয়া সারি জানিয়েছেন, দখলকৃত জাফা অঞ্চলে অবস্থিত বেনগুরিয়ন বিমানবন্দর একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দ্বারা লক্ষ্যবস্তু করা হয়েছে।

তিনি বলেন, ইয়েমেনি বাহিনী একটি মার্কিন বিমানবাহী রণতরী এবং বেশ কয়েকটি যুদ্ধজাহাজের ওপরও সামরিক অভিযান চালিয়েছে।

ইয়েমেনি মুখপাত্র জোর দিয়ে বলেন, ‘আমরা লোহিত সাগরে শত্রু যুদ্ধজাহাজগুলোর ওপর হামলা আরও বাড়িয়েছি। যার মধ্যে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যান এবং এর সঙ্গে থাকা যুদ্ধজাহাজগুলোর ওপর আক্রমণ অন্তর্ভুক্ত রয়েছে’।

এই অভিযান ইয়েমেনি বাহিনীর ক্ষেপণাস্ত্র ইউনিট, নৌবাহিনী এবং উন্নত ড্রোন প্রযুক্তির মাধ্যমে পরিচালিত হয়েছে বলে উল্লেখ করেছেন ইয়াহিয়া সার। তিনি জানান, একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে এই অভিযান সফলভাবে পরিচালিত হয়েছে।

‘আল্লাহর রহমতে, এই অভিযান তার লক্ষ্য অর্জনে সফল হয়েছে,’ যোগ করেন তিনি।

সূত্র: ইরনা ও মেহের নিউজ

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ইসরাইলের বেনগুরিয়ন বিমানবন্দরে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা

আপডেট সময় : ০৭:১৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫