ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার শরীয়তপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা

ঠাকুরগাঁওয়ে ভুট্টাক্ষেত থেকে নারীর মৃতদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত

আব্দুর রাজ্জাক বাপ্পী, ঠাকুরগাওঁ জেলা প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ে ভুট্টাক্ষেত থেকে রুমা বেগম (৩০) নামে এক গৃহবধুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে সদর উপজেলা আউলিয়াপুর ইউনিয়নের চেরাডাঙ্গী ঢোলকালি এলাকায় স্থানীয়রা একটি ভুট্টাক্ষেতে মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। রুমা বেগম চেরাডাঙ্গী ঢোলকালি এলাকার দেলোয়ার হোসেনের স্ত্রী।

মৃতার মা রোকেয়া বেগমের দাবি রুমাকে হত্যা করা হয়েছে। তিনি বলেন, রুমার স্বামী দেলোয়ারের সাথে এক জনের প্রেমের সম্পর্ক রয়েছে। বিষয়টি জানতে পেরে স্বামী দেলোয়ারকে ওই নারীর সাথে মোবাইলে কথা বলতে নিষেধ করে রুমা। কিন্তু দেলোয়ার তার কথা না মানলে এবিষয়ে তাদের সংসারে অশান্তি লেগেই থাকত। এরই জেরে স্ত্রী রুমাকে মারধর করতো দেলোয়ার। শুক্রবার (১৪মার্চ) রাতে এনিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। রাতে খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পরেন সকলেই। ভোরে মেয়ে দোলা আক্তার বিছানায় মাকে না পেলে পরিবারের অন্যান্য সদস্যদের বিষয়টি অবগত করেন। সকালে অনেক খোঁজাখুজি করেও তাকে কোথাও পাওয়া যায় নাই। পরে বাড়ির পাশের একটি ভুট্টা ক্ষেতে রুমার অর্ধনগ্ন মৃতদেহ দেখতে পেলে পুলিকে খবর দেয় প্রতিবেশিরা ।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা পরবর্তীতে ময়নাতদন্ত রিপোর্ট এলে জানা সম্ভব হবে। এবিষয়ে তদন্ত চলছে, শিঘ্রই অপরাধিকে আইনের আওতায় আনা হবে।

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে ভুট্টাক্ষেত থেকে নারীর মৃতদেহ উদ্ধার

আপডেট সময় : ০৮:২৭:৩১ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫