ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার শরীয়তপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা

মেসির ছেলের ১১ গোলের খবর পুরোটাই ভুয়া

লিওনেল মেসির ছেলে থিয়াগো মেসি। ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ফটোকার্ডকে ঘিরে বেশ কয়েকদিন ধরেই আলোচনার ঝড়। বলা হচ্ছিল, ইন্টার মায়ামির অনূর্ধ্ব-১৩ দলের হয়ে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ১১ গোল করেছেন ফুটবল বিশ্বের সেরা লিওনেল মেসির ছেলে থিয়াগো মেসি। সেই ম্যাচে মায়ামি ১২-০ গোলে জয় পেয়েছে বলেও দাবি করা হয়।

এমন খবর প্রকাশ করে স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত-সহ বেশ কিছু ইউরোপিয়ান মিডিয়া। কিন্তু পরবর্তীতে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ও গ্লোবো নিশ্চিত করেছে, এই তথ্য পুরোটাই ভুয়া।

ও গ্লোবো তাদের প্রতিবেদনে জানায়, আটলান্টা ইউনাইটেড ও ইন্টার মায়ামির অনূর্ধ্ব-১৩ দলের মধ্যে এমন কোনো ম্যাচ অনুষ্ঠিতই হয়নি। এটি নিছকই সামাজিক যোগাযোগমাধ্যমে মজা করার জন্য বানানো হয়েছে।

বিইন স্পোর্টস ও ইয়াহু স্পোর্টসও প্রথমে খবরটি প্রকাশ করলেও, পরবর্তীতে তাদের ওয়েবসাইট থেকে তা সরিয়ে নেওয়া হয়।

যদিও ১১ গোলের এই খবরটি গুজব, তবে থিয়াগো মেসি বর্তমানে ইন্টার মায়ামির বয়সভিত্তিক দলে খেলছেন। গত বছর নিজ শহর রোজারিওতে ইন্টার মায়ামির অনূর্ধ্ব-১৩ দলের হয়ে একটি টুর্নামেন্টেও অংশ নিয়েছিলেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় তারকা ফুটবলারদের সন্তানদের ঘিরে এমন ভুয়া খবর মাঝেমধ্যেই ছড়িয়ে পড়ে। তাই এ ধরনের তথ্য যাচাই না করে বিশ্বাস না করাই ভালো!

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন

মেসির ছেলের ১১ গোলের খবর পুরোটাই ভুয়া

আপডেট সময় : ১০:০৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫