ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন হিউম্যান এইড ফাউন্ডেশনের ‘অন্ন ও আনন্দ’ প্রজেক্টের যাত্রা শুরু স্ত্রী নাকফুল-চুড়ি না পরলে স্বামীর হায়াত কমে যায়, কথাটি কি সঠিক? ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তপশিল ঘোষণা ভোটের দিন ড্রোন ব্যবহার করা যাবে না : ইসি সানাউল্লাহ ডেইলি স্টার ও আজকের পত্রিকাকে ক্ষমা চাইতে বলল শিবির এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের তথ্য চেয়ে জরুরি নির্দেশনা মাউশির শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য মাউশির সাত নির্দেশনা জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে : তাহের নির্বাচন ছাড়া কোনো কিছুতেই বিশ্বাস করি না: মির্জা ফখরুল

নাটোরে ভ্যানচালককে গলা কেটে হত্যার ঘটনায়, মূল আসামি গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

নাটোর প্রতিনিধি:

নাটোরের লালপুরে সুকুমার সরকার (৪৫) নামে এক ভ্যানচালককে কুপিয়ে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত জাহিদ হাসান ওরফে জিহাদ (২৭) কে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে হত্যার পর চুরি হওয়া চার্জার ভ্যানের ব্যাটারি ক্রয়কারী আরিফ হোসেনকেও (৩৪) আটক করা হয়েছে।

পুলিশ জানায়, মূল অভিযুক্ত জাহিদ হাসান তার বাড়ির সামনে একটি চায়ের দোকানের আড়ালে মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিল। সে নিয়মিত ভ্যানচালক সুকুমার সরকারকে মাদক পরিবহনের কাজে ব্যবহার করত এবং তার কাছে মাদক বিক্রির কিছু টাকা পাওনা ছিল। পাওনা টাকা আদায়ের পরিকল্পনা থেকেই ১ তারিখে গোপালপুর বাজার থেকে সুকুমারকে চার্জার ভ্যানে তুলে নেয় জাহিদ। পরে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে। হত্যাকাণ্ডের পর চার্জার ভ্যানের ব্যাটারি খুলে আরিফ হোসেনের কাছে বিক্রি করা হয়।

ঘটনার পরপরই পুলিশ তদন্তে নামে এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় ৫ তারিখ রাতে লালপুর উপজেলার সিরাজিপুর গ্রামে নিজ বাড়ি থেকে জাহিদ হাসানকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার দায় স্বীকার করেছে।

এছাড়া, হত্যাকাণ্ডের পর চার্জার ভ্যানের ব্যাটারি কেনাবেচার তথ্যের ভিত্তিতে আরিফ হোসেনকেও গ্রেপ্তার করা হয়।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামান রাজু জানান, গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার সত্যতা নিশ্চিত হওয়া গেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন

নাটোরে ভ্যানচালককে গলা কেটে হত্যার ঘটনায়, মূল আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:০৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫