ঢাকা ১১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার শরীয়তপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা

দেশের আকাশে কালো শকুন উড়ে বেড়াচ্ছে , মাটিতে নামতে দেওয়া হবে না : ডা. শফিকুর রহমান

ছবিঃ সংগৃহীত

দেশের আকাশে কালো শকুন উড়ে বেড়াচ্ছে বলে সবাইকে সতর্ক করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তবে তাদের কোনোভাবেই মাটিতে নামতে দেওয়া হবে না বলেও উল্লেখ করেন তিনি।

শনিবার (৩০ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জেলা জামায়াতের সমাবেশে তিনি এ সতর্কবার্তা দেন।

জামায়াত আমির বলেন, যত ষড়যন্ত্রই হোক তা ব্যর্থ করতে হবে। দেশের প্রতি যাদের ভালোবাসা ও দায়বদ্ধতা নেই, তারা দেশ ছেড়ে পালিয়ে যায়। এই দেশের এক টুকরো মাটিও হায়েনাদের হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যা, পিলখানা হত্যাকাণ্ড এবং জামায়াতের নেতাদের হত্যার মধ্যে দিয়ে বাংলাদেশকে স্বৈরাচারী দেশে পরিণত করা হয়েছিল। এরপর ধারাবাহিকভাবে দেশজুড়ে সহিংসতা নৈরাজ্য সৃষ্টি করে ক্ষমতায় ছিল আওয়ামী লীগ।

এছাড়া আওয়ামী স্বৈরাচারের দোসররা নানাভাবে দেশকে অস্থিতিশীল করতে উসকানি দিচ্ছে উল্লেখ করে, সেই ফাঁদে পা না দিতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ডা. শফিকুর রহমান।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন

দেশের আকাশে কালো শকুন উড়ে বেড়াচ্ছে , মাটিতে নামতে দেওয়া হবে না : ডা. শফিকুর রহমান

আপডেট সময় : ০৭:৩৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪