ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার শরীয়তপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা

তিন দাবিতে মহাসড়ক অবরোধ করেছে ববি শিক্ষার্থীরা

অবকাঠামোগত উন্নয়ন, আয়তন বৃদ্ধি এবং নিরাপদ পরিবহন ব্যবস্থা নিশ্চিতের দাবিতে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।

রোববার (২৪ আগস্ট) দুপুর ১টায় ববির মূল গেটের সামনের ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। এতে মহাসড়কের দুই প্রান্তে অসংখ্য যানবাহন আটকে জট দেখা দেওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

এর আগে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে দক্ষিণাঞ্চল অচল করে দেওয়ার হুশিয়ারি দিয়েছিল শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, এর আগে একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে প্রায় ২৫ দিন ধরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও গণস্বাক্ষর কর্মসূচি করে থাকলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কোন প্রতিনিধি তাদের সঙ্গে যোগাযোগ করেনি। যার কারণে তারা মহাসড়ক অবরোধ করতে বাধ্য হয়েছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা আরও বলেন, কীর্তনখোলা নদীর তীরে প্রতিষ্ঠিত বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৪ বছরেও কাটেনি শ্রেণিকক্ষ সংকট। বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ৭টি অনুষদে ২৫টি বিভাগের প্রায় ১০ হাজার শিক্ষার্থীদের পাঠদানের জন্য প্রয়োজন অন্তত ৭৫টি কক্ষ। আছে মাত্র ৩৬টি। কক্ষ সংকটের কারণে অনেক সময় খোলা মাঠে শিক্ষার্থীদের পাঠদান করানো হচ্ছে।

শ্রেণিকক্ষ ও শিক্ষকসংকটের কারণে অধিকাংশ বিভাগে সেশনজট বাড়ছে। প্রয়োজনীয় অবকাঠামোও গড়ে ওঠেনি। নানা সংকটের মধ্যেই পড়াশোনা চালিয়ে নিতে হচ্ছে। আবাসন, পাঠদান কক্ষ, শিক্ষক, পরিবহণ ও গ্রন্থাগারে বইয়ের সংকট প্রকট। এর মধ্যে বেশি ভোগাচ্ছে পাঠদান কক্ষ সংকট। অবকাঠামোগত সংকটে শুধু শিক্ষার্থীদের নয়, প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমও চরমভাবে ব্যাহত হচ্ছে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে ফিটনেসবিহীন গাড়িতে যাতায়াত করতে হচ্ছে শিক্ষার্থীরা। তাই দ্রুত সংকট দূর না করলে রাজপথ ছাড়বে না।

পটুয়াখালীর সখিনা বেগম বলেন, পেটের ব্যথার চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার সময় অবরোধের কারণে চরম ভোগান্তিতে রয়েছি। কিভাবে বাড়ি ফিরবো বুঝে উঠতে পারছি না।

বরিশাল মহানগর পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, তিন দফা দাবিতে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন

তিন দাবিতে মহাসড়ক অবরোধ করেছে ববি শিক্ষার্থীরা

আপডেট সময় : ০৩:১৩:২৪ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫