ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার শরীয়তপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা

২০২৬ ফুটবল বিশ্বকাপে স্বেচ্ছাসেবী নিয়োগ, যেভাবে আবেদন করবেন

আগামী বছর ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো-এই তিন দেশের ১৬ ভেন্যুতে হবে মোট ১০৪ ম্যাচ। ফুটবলের সর্ববৃহৎ এই বৈশ্বিক আসরকে সামনে রেখে স্বেচ্ছাসেবী নিয়োগ দিচ্ছে ফিফা।

জানা গেছে, ২০২৬ বিশ্বকাপের জন্য ৬৫ হাজার স্বেচ্ছাসেবী নিয়োগ দেবে ফিফা। বিশাল এই ক্রীড়াযজ্ঞ সফলভাবে আয়োজন করতে ইতোমধ্যেই কাজ শুরু করে দিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

ফুটবল বিশ্বকাপে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করার সুযোগ রয়েছে সকলের জন্য। ১৮ বছর এবং ইংরেজি জানলেই এই আবেদন করা যাবে। এর জন্য লাগবে না কোনো অভিজ্ঞতা। বিশ্বকাপে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতে চাইলে ফিফার ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদনের সময়সীমা আগামী ৩০ সেপ্টেম্বর।

আবেদনের পর ‍যাদের আবেদন ফিফা অনুমোদিত করবে তাদেরকে ‘ভলান্টিয়ার টিম ট্রাইআউটে’ অংশ নিতে আমন্ত্রণ জানানো হবে। এ বছরের অক্টোবরে এটি শুরু হওয়ার সম্ভাবনা আছে। চূড়ান্তভাবে বাছাই হওয়া প্রার্থীদের প্রশিক্ষণ হবে আগামী বছরের মার্চে।

স্বেচ্ছাসেবীরদের কী কাজ করতে হবে সেটিও জানিয়েছে ফিফা। জানা গেছে, মাঠ পরিচালনা, দর্শকদের সেবা, লজিস্টিকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে অংশ নেবে স্বেচ্ছাসেবীরা। এ ছাড়া স্টেডিয়াম, অনুশীলন মাঠ, বিমানবন্দর, হোটেল এবং বিশ্বকাপ–সংশ্লিষ্ট আরও কিছু জায়গায়ও কাজ করতে হবে স্বেচ্ছাসেবীদের।

কেকে

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন

২০২৬ ফুটবল বিশ্বকাপে স্বেচ্ছাসেবী নিয়োগ, যেভাবে আবেদন করবেন

আপডেট সময় : ০১:৪৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫