ঢাকা ০১:২০ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার শরীয়তপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য মাউশির সাত নির্দেশনা

সব স্কুল ও কলেজে স্কাউট ও রোভার স্কাউট কার্যক্রম গতিশীল করতে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সাতটি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তর।

বুধবার (৬ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (শারীরিক শিক্ষা) মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব স্কুল ও কলেজে স্কাউট ও রোভার স্কাউট কার্যক্রম গতিশীল করতে হবে। নিয়মিত ট্রুপ ও ক্রু মিটিং পরিচালনা করতে হবে; প্রতিষ্ঠান প্রধানরা ইউনিট গঠন, প্রশিক্ষণ এবং সেবামূলক কার্যক্রমের ত্রৈমাসিক রিপোর্ট পরবর্তী মাসের ৫ তারিখের মধ্যে মাউশি সংশ্লিষ্ট আঞ্চলিক অফিসে প্রেরণ করবেন এবং আঞ্চলিক অফিস ১০ তারিখের মধ্যে পূর্ববর্তী ত্রৈমাসিক রিপোর্ট rovscout25@gmail.com মেইলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রেরণ করবেন।

স্কাউট/ রোভার/ গার্ল ইন স্কাউট অথবা রোভার তহবিলের আদায়কৃত ফি আলাদা প্রতিষ্ঠান প্রধান ও স্কাউট লিডার/রোভার লিডারের যৌথ স্বাক্ষরে উত্তোলনপূর্বক শুধু স্কাউট কার্যক্রমেই ব্যয় করতে হবে। এ ছাড়া শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা ফি সরকারি পরিপত্র অনুযায়ী সংশ্লিষ্ট উপজেলা স্কাউটস, জেলা স্কাউটস, জেলা রোভার স্কাউটস এ আবশ্যিকভাবে নিয়মিত পরিশোধ করতে হবে।

রোভার লিডার/ স্কাউট লিডার এক বছরের জন্য কার্যক্রমের পরিকল্পনা তৈরি করে সংশ্লিষ্ট গ্রুপ কমিটির অনুমোদন নিয়ে সে অনুযায়ী কার্যক্রম পরিচালনা করবেন। কার্যক্রম সঠিকভাবে পরিচালনা হচ্ছে কি না, তা প্রতিষ্ঠানপ্রধান নিশ্চিত করবেন।

কোনো শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউট/রোভার লিডার না থাকলে প্রতিষ্ঠানপ্রধান শিগগিরই সংশ্লিষ্ট জেলা/ অঞ্চলে যোগাযোগ করে ব্যবস্থা গ্রহণ করবেন। শিক্ষাঙ্গনে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য স্বেচ্ছাসেবক হিসেবে স্কাউট ও রোভারদের সম্পৃক্ত করতে হবে। প্রতিষ্ঠান প্রধানরা স্কাউটিং এবং রোভার স্কাউটিং কার্যক্রমের একটি বার্ষিক রিপোর্ট তৈরি করে জানুয়ারি ৩১ তারিখের মধ্যে মাউশি আঞ্চলিক অফিসে প্রেরণ করবে এবং আঞ্চলিক অফিস ফেব্রুয়ারির মধ্যে মাউশিতে এই মেইলে rovscout25@gmail.com প্রেরণ করবে।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য মাউশির সাত নির্দেশনা

আপডেট সময় : ১০:২৮:২১ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫