ঢাকা ০৭:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার

জীবনে মানুষের মতো মানুষ হওয়াটাই সবচেয়ে বড় সার্টিফিকেট: কেয়া পায়েল

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল ১০ জুলাই বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে। এবার গড় পাশের হার ছিল ৬৮.৪৫ শতাংশ। গতবারের তুলনায় কম। গতবার পাশ ছিল ৮৩.০৪ শতাংশ।

এবারও প্রতি বছরের মতো ফল প্রকাশ ঘিরে কোনো ধরনের আনুষ্ঠানিকতা রাখা হয়নি। এ ফল প্রকাশ নিয়ে বিনোদন জগতের ছোটপর্দার অভিনেত্রী কেয়া পায়েল পরীক্ষার্থীদের উদ্দেশে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন।

পোস্টে অভিনেত্রী কেয়া পায়েল লিখেছেন, জীবনের জন্য পড়াশোনা, পড়াশোনার জন্য জীবন নয়। তিনি বলেন, জীবনে মানুষের মতো মানুষ হওয়াটাই সবচেয়ে বড় সার্টিফিকেট।

সামাজিক মাধ্যমে দেওয়া অভিনেত্রীর পোস্টের মন্তব্যের ঘরে নেটিজেনরা একাত্মতা প্রকাশ করেছেন। এক নেটিজেন লিখেছেন—একদম ঠিক বলেছ আপু। তবে মানুষ মনে করে পড়াশোনাই জীবন, এর বাইরে কিছুই নেই। আরেক নেটেজেন লিখেছেন—সফলতা এমনি এমনি আসে না, এর জন্য কঠোর পরিশ্রম ও ধৈর্য দরকার।

এবার এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল ১০ এপ্রিল। পরীক্ষা শেষ হয় ১৩ মে। এবারের পরীক্ষায় নিয়মিত-অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। ২০২৪ সালের তুলনায় এবার প্রায় এক লাখ পরীক্ষার্থী কম ছিল। এবার ফল তৈরি হয়েছে ‘বাস্তব মূল্যায়ন’ নীতিতে।

কেকে

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

জীবনে মানুষের মতো মানুষ হওয়াটাই সবচেয়ে বড় সার্টিফিকেট: কেয়া পায়েল

আপডেট সময় : ১০:৪০:২১ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫