ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডাকসু নেতা বেলাল হোসাইন অপুর উদ্যোগে ‘MindBridge’ কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত বাগেরহাটে মোঃ বেলাল হোসাইন অপুর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় ৭০০ মানুষ বাবার মৃত্যুতে পরীক্ষার আগের দিনই কাজ, সেই শিক্ষার্থীর পাশে ডাকসু নেতা বেলাল হোসাইন অপু বিনা প্রতিদ্বন্দ্বিতায় পিডিবিএফ কর্মচারী ইউনিয়নের সম্পাদক তাপস কুমার রায় বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি এনডিইউবি ইংরেজি বিভাগে শেকসপিয়ার দিবস উদযাপন তিতুমীর কলেজে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  মিঠামইনে শতদল ক্লাবের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কচুয়ায় পানের বরজে দুর্বৃত্তদের আগুন: ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, নিঃস্ব কৃষক বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

ডাকসু নির্বাচনে ভোট ও প্রচারণার নতুন নির্দেশনা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের দীর্ঘদিনের কিছু প্রশ্নের জবাব দিয়েছে নির্বাচন কমিশন। সোমবার (২৫ আগস্ট) কমিশনের পক্ষ থেকে ভোটাধিকার, ভোটকেন্দ্র, আনুষ্ঠানিক প্রচারণা ও প্রার্থী উমামা ফাতেমাকে ঘিরে আলোচনা স্পষ্ট করা হয়।

নির্বাচন কমিশন জানায়, ডাকসু ও হল সংসদ নির্বাচন-২০২৫ এ প্রথম বর্ষের (২০২৪-২৫ সেশন) শিক্ষার্থীরা ভর্তি-পরবর্তী প্রাপ্ত পে ইন স্লিপ দিয়ে ভোট দিতে পারবে। অন্য বর্ষের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় কার্ড, হল কার্ড বা লাইব্রেরি কার্ড—এই ৩টির যে কোনো একটি দেখিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

প্রচারণা প্রসঙ্গে কমিশন জানায়, মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা কার্যক্রম উদ্বোধন হবে এবং সেদিনই আচরণবিধি নিয়ে বৈঠক করবে নির্বাচন কমিশন।

ভোটকেন্দ্র বৃদ্ধির বিষয়ে কমিশনের সিদ্ধান্ত, এবার কোনো নতুন ভোটকেন্দ্র যোগ করা হবে না।

এছাড়া, ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমার বিরুদ্ধে নিয়ম ভঙ্গ করে প্রচারণা চালানোর বিষয়ে কমিশনের কাছে কোনো অভিযোগ জমা পড়েনি বলে জানানো হয়।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ডাকসু নেতা বেলাল হোসাইন অপুর উদ্যোগে ‘MindBridge’ কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত

ডাকসু নির্বাচনে ভোট ও প্রচারণার নতুন নির্দেশনা

আপডেট সময় : ০৫:১৭:১৫ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫