ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডাকসু নেতা বেলাল হোসাইন অপুর উদ্যোগে ‘MindBridge’ কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত বাগেরহাটে মোঃ বেলাল হোসাইন অপুর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় ৭০০ মানুষ বাবার মৃত্যুতে পরীক্ষার আগের দিনই কাজ, সেই শিক্ষার্থীর পাশে ডাকসু নেতা বেলাল হোসাইন অপু বিনা প্রতিদ্বন্দ্বিতায় পিডিবিএফ কর্মচারী ইউনিয়নের সম্পাদক তাপস কুমার রায় বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি এনডিইউবি ইংরেজি বিভাগে শেকসপিয়ার দিবস উদযাপন তিতুমীর কলেজে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  মিঠামইনে শতদল ক্লাবের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কচুয়ায় পানের বরজে দুর্বৃত্তদের আগুন: ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, নিঃস্ব কৃষক বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

ফল প্রকাশের দাবিতে রাবির আরবি বিভাগে শিক্ষার্থীদের তালা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আরবি বিভাগের চতুর্থবর্ষের প্রথম সেমিস্টারের পরীক্ষা শেষ হওয়ার ৩ মাস পার হলেও রেজাল্ট না হওয়ায় অফিসরুম ও গেটে তালা ঝুলিয়ে দিয়েছে বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।

সোমবার (২৫ আগস্ট) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনের ৩য় তলার এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীদের অভিযোগ, তাদের চতুর্থ বষের ১ম সেমিস্টারের পরীক্ষা গত এপ্রিলে অনুষ্ঠিত হয়। অর্ডিন্যান্স অনুযায়ী, এক মাসের মধ্যেই ফল প্রকাশের কথা। কিন্তু তিন মাস অপেক্ষা করার পরও ফলাফল প্রকাশিত না হওয়ায়, চার থেকে পাঁচ বার দফায় দফায় পরীক্ষা কমিটির সভাপতি ও বিভাগের সভাপতির সাথে আলোচনা করা হয়। কিন্তু কোনো অগ্রগতি আসেনি। এর আগেও প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের রেজাল্ট দিতে ৫ মাস লাগায় বিভাগের পরীক্ষা কমিটি।

এ সময় ‘রেজাল্ট দিয়ে টালবাহানা, চলবে না চলবে না’, ‘চাইতে গেলাম ফলাফল, হয়ে গেলাম বেয়াদব’, ‘তুমি কে আমি কে, বেয়াদব, বেয়াদব’, ‘হুমকিদাতার কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘রেজাল্ট আমাদের অধিকার, দিতে হবে, দিতে হবে’—এসব স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।

বিভাগের ২০২০-২১ সেশনের এক শিক্ষার্থী অভিযোগ করেন বলেন, ‘বিভাগের পক্ষ থেকে সোমবার ফল প্রকাশের আশ্বাস দেওয়া হলেও বিভাগের পক্ষ থেকে জানানো হয় আরও সময় লাগবে। একপর্যায়ে পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. বেলাল হোসেন আমাদের হুমকি দেন। তিনি বলেন, সাত দিনের মধ্যেও রেজাল্ট দিব না; যা পারো তোমরা করো।’

রেজাল্ট দেরি হওয়ার বিষয়ে পরীক্ষা কমিটির সভাপতি আরবি বিভাগে অধ্যাপক ড. মো. বেলাল হোসেন বলেন, ‘রেজাল্ট দিতে দেরি হচ্ছে। কিন্তু আমরা বারবার চেষ্টা করছি যাতে দ্রুত হয়। আমরা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি। শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করছি, কিন্তু দেরি হওয়াতে শিক্ষার্থীরা একটু ক্ষিপ্ত হয়েছে। আগামী বৃহস্পতিবারের মধ্যে আমরা রেজাল্ট দেওয়ার চেষ্টা করব।’

সার্বিক বিষয়ে আরবি বিভাগের সভাপতি অধ্যাপক জাহিদুল ইসলাম বলেন, ‘আরবি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের ১ম সেমিস্টারের ফলাফল প্রকাশে কিছুটা বিলম্ব হচ্ছে। এ বিষয়ে জানতে গতকাল কয়েকজন শিক্ষার্থী আমার কাছে এসেছিল। আমি তাদেরকে আশ্বস্ত করেছি, সংশ্লিষ্ট পরীক্ষা কমিটির সঙ্গে আলোচনা করে আগামী এক সপ্তাহের মধ্যেই ফলাফল প্রকাশ করা হবে।’

সেমিস্টার পরীক্ষার রেজাল্ট দিতে দেরির বিষয়ে তিনি বলেন, ‘ভবিষ্যতে যেন পরীক্ষার পর যথাসময়ের মধ্যেই ফলাফল প্রকাশ করা যায়, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা করা হচ্ছে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও আরবি বিভাগের অধ্যাপক ড. ইফতিখারুল ইসলাম মাসঊদকে মোবাইল ফোনে কল দেওয়া হলে ওনি ব্যস্ত আছেন এ বিষয়ে পরে কথা বলবেন বলে সংযোগটি বিচ্ছিন্ন করে দেন।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ডাকসু নেতা বেলাল হোসাইন অপুর উদ্যোগে ‘MindBridge’ কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত

ফল প্রকাশের দাবিতে রাবির আরবি বিভাগে শিক্ষার্থীদের তালা

আপডেট সময় : ০৫:৫৫:১৪ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫