ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার শরীয়তপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা

হঠাৎ মোবাইলের ডায়াল প্যাড বদল, করণীয় কী?

ছবি : সংগৃহীত

হঠাৎ করেই স্মার্টফোনের ডায়াল প্যাড বদলে যাচ্ছে—সম্প্রতি এমন অভিযোগ করছেন অনেক ব্যবহারকারী। কেউ কেউ বলছেন, ফোন হাতে নিয়েই বিভ্রান্ত হচ্ছেন তারা। আবার জরুরি সময়ে গুরুত্বপূর্ণ কল করতেও পড়ছেন সমস্যায়।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এ ধরনের সমস্যার একাধিক কারণ থাকতে পারে।

প্রযুক্তি বিশেষজ্ঞ মাজহারুল হক দিপলু বলেন, কখনো অ্যাপের সাময়িক ত্রুটি থেকে, কখনো সিস্টেম বা অ্যাপ আপডেটের কারণে, আবার অনেক সময় থার্ড-পার্টি ডায়ালার অ্যাপ ইনস্টল করলে কিংবা ফোনের সেটিংসে অজান্তে পরিবর্তন হলে ডায়াল প্যাড বদলে যেতে পারে।

সমাধান কী?

বিশেষজ্ঞ দিপলু বলেন, সাধারণত প্রথমেই ফোন রিস্টার্ট করে দেখা যেতে পারে। এতে কাজ না হলে ডায়াল অ্যাপের ক্যাশে ও ডেটা ক্লিয়ার করতে হবে। পাশাপাশি অচেনা উৎস থেকে ডাউনলোড করা থার্ড-পার্টি অ্যাপ থাকলে তা মুছে ফেলাই ভালো। প্রয়োজনে ফোনে ডিফল্ট ডায়ালার অ্যাপ আবার সেট করলে সমস্যার সমাধান হতে পারে।

তবে সমস্যা যদি বারবার দেখা দেয়, তাহলে নিকটস্থ সার্ভিস সেন্টারে যোগাযোগ করাই সবচেয়ে নিরাপদ উপায় বলে মনে করেন তিনি।

ব্যবহারকারীদের করণীয়

বিশেষজ্ঞরা বলছেন, এসব সমস্যায় সচেতন থাকাই মূল বিষয়। তাদের দাবি, অচেনা অ্যাপ ডাউনলোড না করা, নিয়মিত সিস্টেম আপডেট চেক করা এবং ফোনের নিরাপত্তা নিশ্চিত করলেই অনেক ঝামেলা এড়ানো যায়। তাই সব সময় এসব বিষয়ে সতর্ক থাকতে হবে।

কেকে

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন

হঠাৎ মোবাইলের ডায়াল প্যাড বদল, করণীয় কী?

আপডেট সময় : ১২:১১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫