ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার শরীয়তপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা

ব্রাজিল দলে জায়গা হারাচ্ছেন ভিনিসিয়ুস জুনিয়র

নেইমার ও ভিনিসিয়ুস জুনিয়র। ছবি : সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের ব্রাজিলের শেষ দুই বাছাইপর্বের ম্যাচে খেলবেন না ভিনিসিয়ুস জুনিয়র। রিয়াল মাদ্রিদের এই তারকা ফরোয়ার্ডকে প্রাথমিক স্কোয়াডেই রাখেননি ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি।

ব্রাজিলিয়ান গণমাধ্যমের খবর অনুযায়ী, ভিনিসিয়ুসের অনুপস্থিতির কারণ দুই দিক থেকে—একদিকে শাস্তি, অন্যদিকে টেকনিক্যাল সিদ্ধান্ত। গত জুনে প্যারাগুয়ের বিপক্ষে ১-০ গোলের জয়ে তৃতীয় হলুদ কার্ড দেখে স্বয়ংক্রিয়ভাবে চিলির বিপক্ষে (৪ সেপ্টেম্বর) ম্যাচ থেকে ছিটকে গেছেন তিনি। আর এই পরিস্থিতিতে বলিভিয়ার বিপক্ষে (৯ সেপ্টেম্বর, এল আল্টো) ম্যাচেও তাকে না রাখার সিদ্ধান্ত নিয়েছে কোচিং স্টাফ।

গত মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে ৬০টিরও বেশি ম্যাচ খেলা ভিনিসিয়ুসকে বিশ্রাম দেওয়াকে ইতিবাচক ভাবেই দেখছে ব্রাজিলিয়ান ক্যাম্প।

এদিকে আগের স্কোয়াডে ইনজুরির কারণে অনুপস্থিত থাকা রদ্রিগো ও এদার মিলিতাও ফিরেছেন আনচেলত্তির দলে। বিশেষ করে মিলিতাওর ফেরা অনেকটা স্বস্তি এনে দিয়েছে ব্রাজিলকে। দ্বিতীয়বার ক্রুশিয়েট লিগামেন্ট অপারেশনের পর তিনি সম্প্রতি অস্ট্রিয়ান ক্লাব তিরোলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছেন। এছাড়াও জোর গুঞ্জন জায়গা ফিরে পাচ্ছেন নেইমারও।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) আগামী সোমবার, ২৫ আগস্ট আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করবে। এরপর ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে দলের প্রস্তুতি ক্যাম্প।

ইতিমধ্যেই বাছাইপর্ব থেকে বিশ্বকাপ নিশ্চিত হওয়া ব্রাজিল তাদের শেষ দুই ম্যাচে চিলি ও বলিভিয়ার বিপক্ষে মুখোমুখি হবে।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন

ব্রাজিল দলে জায়গা হারাচ্ছেন ভিনিসিয়ুস জুনিয়র

আপডেট সময় : ০২:৪৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫