ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার শরীয়তপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা

যাদের ভরাডুবি হবে, তারাই নির্বাচন চাচ্ছে না : শামসুজ্জামান দুদু

ছবি: সংগৃহীত

নির্বাচন হলে যাদের ভরাডুবি হবে, তারাই নির্বাচন চাচ্ছে না বলে দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। রোববার (১৭ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে জনতার অধিকার পার্টির উদ্যোগে এক আলোচনা সভায় তিনি এ দাবি করেন।

দুদু বলেন, কিছু খুচরা পার্টি আছে। আমরা জানি, তারা নির্বাচনে এলে তাদের কোনো সম্ভাবনা নেই। নির্বাচনে তাদের ভরাডুবি হবে বলেই তারা নির্বাচন চায় না। তারা কিছু মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ নিয়েছে, সেগুলোকে নিজের সম্পত্তি মনে করে।

তিনি বলেন, দেশে এখন জবাবদিহিমূলক একটি সরকারের দরকার। এজন্য একটি ভালো নির্বাচন দরকার। এই ভালো নির্বাচনের জন্য বেগম খালেদা জিয়া মৃত্যুর খুব কাছাকাছি থেকে ফিরে এসেছেন। তাকে চিকিৎসা পর্যন্ত হাসিনা করতে দেয়নি। মিথ্যা মামলায় তাকে ছয় বছর জেলে রেখেছিল।

বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, বাংলাদেশ এখন স্বৈরাচারের হাত থেকে মুক্ত হয়েছে। সেই মুক্তি স্থায়ী ভিত্তি দিতে হলে ভালো-সুষ্ঠু নির্বাচন দিতে হবে এবং জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে হবে। এমন নির্বাচন গত ১৬ বছর ছিল না, এখনো নেই। তবে সরকার বলেছে, তারা প্রতিজ্ঞাবদ্ধ ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। আমরা অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছি।

তিনি বলেন, আমরা এই সরকারকে সমর্থন করেছি, এখনো করছি। অন্যান্য দল করছে। তবে কিছু খুচরা পার্টি আছে, যারা অবৈধভাবে কিছু কিছু মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করছে এবং সেটাকে নিজের সম্পত্তি মনে করছে; আমরা জানি নির্বাচন হলে তাদের সম্ভাবনা তো নেই-ই, ভরাডুবি হবে। সেজন্য তারা নির্বাচন চাচ্ছে না। নির্বাচন কে চাইল আর কে চাইল না, সেদিকে না দেখে এ দেশের শিক্ষার্থী-জনতা যে জন্য জীবন দিয়ে স্বৈরাচারকে পতন করেছে, সেটা বাদ দেওয়া যাবে না।

দুদু বলেন, এ আগস্ট মাসে আমাদের শপথ নিতে হবে যে, নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এ আন্দোলন সমাপ্তি হবে না। কারণ, জবাবদিহিমূলক সরকার মানুষের কাছে দায়বদ্ধ ও প্রতিশ্রুতিবদ্ধ থাকে। মানুষের কথা শুনতে বাধ্য থাকে, দেশ-বিদেশে গ্রহণযোগ্যতা পায়, আইন মতো চলে, বিশ্বের সমর্থন পায়। আগামীতে গণমুখী রাজনৈতিক ব্যবস্থা যদি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে নির্বাচিত সরকার অবশ্যই প্রতিষ্ঠা করতে হবে।

সভায় আরও বক্তব্য দেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান, বাংলাদেশ মুসলিম লীগের কাজী আবুল খায়ের, জাগপার সহসভাপতি রাশেদ প্রধান, এনডিপির (একাংশ) ক্বারি আবু তাহের প্রমুখ।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন

যাদের ভরাডুবি হবে, তারাই নির্বাচন চাচ্ছে না : শামসুজ্জামান দুদু

আপডেট সময় : ০৯:১০:০৯ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫