ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার

‘জুলাই গণঅভ্যুত্থান বইমেলা ২০২৫’ বৃহস্পতিবার শুরু

বাংলা একাডেমি ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে পাঁচ দিনব্যাপী ‘জুলাই গণঅভ্যুত্থান বইমেলা ২০২৫’।

বৃহস্পতিবার থেকে ৫ আগস্ট প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত বাংলা একাডেমি চত্বরে চলবে এ মেলা।

৩১ জুলাই বিকেল ৩টায় মেলা উদ্বোধন করবেন শহিদ ফাহিম জাফরের মা কাজী লুলুল মাখ মিন। অতিথি হিসেবে থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি রেজাউল করিম বাদশা।

মেলায় অংশগ্রহণ করছে বাংলাদেশের শীর্ষস্থানীয় ৬০টি প্রকাশনা প্রতিষ্ঠান। প্রতিদিনই থাকবে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে স্মৃতিচারণমূলক বক্তৃতা।

২০২৪ সালের জুনে কোটা সংস্কারের দাবি থেকে শুরু হওয়া আন্দোলন কয়েক সপ্তাহের মধ্যে গণঅভ্যুত্থানে রূপ নেয়। ওই বছরের ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত শেখ হাসিনা সরকারের দমনের মুখে নিহত হন প্রায় ১৫শ’র বেশি মানুষ এবং আহত ও গ্রেফতার হন হাজার হাজার মানুষ।

এরপর ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সরকারের পদত্যাগের এক দফা দাবির মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

‘জুলাই গণঅভ্যুত্থান বইমেলা ২০২৫’ বৃহস্পতিবার শুরু

আপডেট সময় : ১০:৩৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫