ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার

প্রয়োজনে দগ্ধ শিশুদের সিঙ্গাপুরে পাঠানো হবে: শ্রম উপদেষ্টা

শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী যত শিশুর প্রয়োজন হবে তাদের সিঙ্গাপুর পাঠানো হবে বলে জানিয়েছেন শ্রম ও নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আহতদের দেখতে এসে তিনি এ কথা বলেন।

শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত বলেন, সরকারের তরফ থেকে যা যা করা দরকার সব করা হবে। আগামীকাল সিঙ্গাপুর থেকে চিকিৎসকদের একটি টিম আসবে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী যত শিশুর প্রয়োজন হবে তাদের সিঙ্গাপুর পাঠানো হবে। বাকিদের এখানেও ট্রিটমেন্ট করা যাবে।

তিনি বলেন, একটি ট্রেনিং জেট নানা কারণে বিধ্বস্ত হতে পারে। এর প্রধান কারণ হতে পারে পাইলটের ভুল বা যান্ত্রিক ত্রুটি। যদিও ব্যবহৃত বিমানগুলো পুরোনো, তবু আমার জানামতে, সেগুলোর ভেতরের উপকরণ ও প্রযুক্তি নিয়মিত হালনাগাদ করা হয়। তবে বিমানের ব্ল্যাকবক্স বিশ্লেষণ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাবে না দুর্ঘটনার পেছনে কোনটি দায়ী, পাইলটের না টেকনিক্যাল ফেইলিওর।

ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে উপদেষ্টা এম সাখাওয়াত বলেন, এ ঘটনায় বার্ন ইনস্টিটিউটে এখন পর্যন্ত ১০ জন মারা গেছেন। অনেকেই গুরুতর দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন। কিছু রোগীর দীর্ঘমেয়াদি চিকিৎসা প্রয়োজন হবে। সিঙ্গাপুর থেকে একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম আসছে। তারা রোগীদের দেখে সিদ্ধান্ত নেবেন কাদের সেখানে পাঠানো প্রয়োজন।

এর আগে, সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটের দিকে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। আছড়ে পড়ার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রয়োজনে দগ্ধ শিশুদের সিঙ্গাপুরে পাঠানো হবে: শ্রম উপদেষ্টা

আপডেট সময় : ০৭:১৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫