ঢাকা ১২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার শরীয়তপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা

সোহরাওয়ার্দীতে জামায়াতের সমাবেশে মানুষের ঢল নামবে: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াত আয়োজিত সমাবেশে সারাদেশ থেকে মানুষের ঢল নামবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে সারা দেশ থেকে মানুষের ঢল নামবে। সেই সমাবেশ থেকে আমরা দাবি জানাব- সংখ্যানুপাতিক হারে নির্বাচন হলে কোয়ালিটি পার্লামেন্ট হবে।

তাছাড়া জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দরকার। দেশে দায়িত্বরত বিভিন্ন এজেন্সি তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে, এটাই আমরা আমাদের জাতীয় সমাবেশ থেকে তুলে ধরব। পিআর পদ্ধতির নির্বাচন বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি উপযুক্ত।

সমাবেশের প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, আমাদের স্টেজের পেছনে একটা গ্রিন রুম থাকবে, সেখানে কেউ চাইলে রেস্ট নিতে পারবেন। আমরা মাঠ সমতল করে ত্রিপল দিয়ে দেব। যেন সেখানে মানুষ বসতে পারেন।

১৯ জুলাই সকাল ১০টা থেকে কুরআন পাঠ হবে। এতে হামদ ও নাত পরিবেশন করা হবে। আমরা মূল অনুষ্ঠান শুরু করব দুপুর ২টায়। সমাবেশ স্থলে ২০টি পয়েন্টে প্রায় ৬ হাজার স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।

ঢাকা শহরের বাইরে থেকে যারা আসবেন তাদের জন্য আমরা কমপক্ষে ১৫টি পার্কিং পয়েন্ট রেখেছি। ওই দিন সারা দেশ থেকে রাজধানীতে মানুষের ঢল নামবে।

ওয়াসা থেকে পানির ব্যবস্থা থাকবে এবং ৫০ হাজার মিনারেল ওয়াটারের ব্যবস্থা থাকবে। আমাদের ১৫টি মেডিকেল বুথ থাকবে। এ সমাবেশে মহিলারা অংশগ্রহণ করবে না। কারণ তাদের জন্য অনুকূল পরিবেশ নেই।

সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল তৌহিদুল ইসলাম খান, এটিএম মাসুদ,এইচ এম হামিদুর রহমান, আবদুল হালিম, মোয়াজ্জেম হোসেন হেলাল, জামায়াতের কেন্দ্রীয় কর্ম-পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ প্রমুখ।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন

সোহরাওয়ার্দীতে জামায়াতের সমাবেশে মানুষের ঢল নামবে: গোলাম পরওয়ার

আপডেট সময় : ০৯:৩৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫