ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার

টেলিযোগাযোগ খাতে আস্থার সংকট তৈরি হয়েছে: ফয়েজ তৈয়্যব

বিগত সরকারের আমলে টেলিযোগাযোগ খাতে ৩ হাজার ৪শ’র বেশি লাইসেন্স দিয়ে দেশের টেলিযোগাযোগ ইকোসিস্টেমকে অপব্যবহার করা হয়েছে মন্তব্য করে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, পতিত আওয়ামী লীগ সরকার টোল আদায়ের জন্য বিপুল লাইসেন্স প্রদান করে ‘অতিরিক্ত লেয়ার ইনজেক্ট’ করেছিলে। ফলে এ খাতে আস্থার সংকট তৈরি হয়েছে।

শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে ‘টেলিযোগাযোগ নেটওয়ার্ক এবং লাইসেন্সিং নীতি সংস্কার’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকটির আয়োজন করে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক, বাংলাদেশ (টিআরএনবি)।

টেলিযোগাযোগ খাতের অপারেটরদের উদ্দেশ্যে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, নিজ নিজ স্বার্থ ছাড় দেওয়ার বিষয় নিয়ে নিজেদের (লাইসেন্সধারীদের) মধ্যে আলোচনা করতে হবে। নিজেদের মধ্যে সমঝোতা না থাকলে সরকার সবচেয়ে ভালো নীতিমালা দিলেও তা কার্যকর হবে না।

নতুন টেলিযোগাযোগ নীতিমালা নিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, ৫০ হাজার কোটি টাকার বিনিয়োগ যেখানে হয়েছে, সেখানে মাত্র ৫০০ কোটি টাকা দিয়ে কাউকে প্রবেশ করিয়ে দেওয়া প্রতিযোগিতার জন্য ভালো নয়।

গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এমটবের মহাসচিব মোহাম্মদ জুলফিকার। টিআরএনবির সভাপতি সমীর কুমার দে’র সভাপতিত্বে বৈঠকে স্বাগত বক্তব্য দেন টিআরএনবির সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান রবিন।

আরও বক্তব্য দেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) জহিরুল ইসলাম, বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ, গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান, বাংলালিংকের সিইও ইওহান বুসে, আইএসপিএবির সভাপতি আমিনুল হাকিম, টেলিযোগাযোগ বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবির প্রমুখ।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

টেলিযোগাযোগ খাতে আস্থার সংকট তৈরি হয়েছে: ফয়েজ তৈয়্যব

আপডেট সময় : ১০:২৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫