ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মিঠামইনে শতদল ক্লাবের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কচুয়ায় পানের বরজে দুর্বৃত্তদের আগুন: ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, নিঃস্ব কৃষক বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ

একটি জাতির গৌরবই সবচেয়ে মূল্যবান: আরাগচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি নিহত আইআরজিসি প্রধান হোসেইন সালামির কফিনের পাশে শোক প্রকাশের একটি ছবি অনলাইনে শেয়ার করেছেন। সেই ছবির ক্যাপশনে তিনি লেখেন, দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করে নিজেদের আত্মরক্ষায় সক্ষম হওয়ায় তিনি তার দেশের ওপর গর্বিত।

এই ছবিটির পাশাপাশি তিনি জানাজা অনুষ্ঠানের আরও বেশকিছু ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেন। ১৩ জুন থেকে ইসরাইলের হামলায় নিহত সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী ও সাধারণ নাগরিকদের এ জানাজা ছিল।

ছবির ক্যাপশনে আরাঘচি লিখেন, ‘একটি জাতির গৌরবই সবচেয়ে মূল্যবান।’

তিনি আরও লেখেন, ‘দুই পারমাণবিক অস্ত্রসজ্জিত শাসকের বিরুদ্ধে বীরত্বপূর্ণ প্রতিরোধের মধ্যে দিয়ে ইরানিরা তাদের সম্মান ও গর্ব রক্ষা করেছে এবং এখন আগের চেয়ে আরও বেশি গর্বের, মর্যাদার ও দৃঢ়তার সঙ্গে ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে।’

ইসরাইলের পারমাণবিক অস্ত্র রয়েছে বলে ব্যাপকভাবে বিশ্বাস করা হলেও দেশটি কখনও আনুষ্ঠানিকভাবে তা স্বীকার করেনি।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে শতদল ক্লাবের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

একটি জাতির গৌরবই সবচেয়ে মূল্যবান: আরাগচি

আপডেট সময় : ০৯:৪৩:২৪ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫