ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার শরীয়তপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা

শিবির নেতার ভুলে আমিমুল ইহসান হল হয়ে গেল ‘আমির উদ্দিন হল’!

ছবি: সংগৃহীত

মোঃ আরিফুল ইসলাম,ঢাকা আলিয়া প্রতিনিধিঃ

১৯ জুন ২০২৫, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকার অধ্যক্ষ প্রফেসর মোঃ ওবায়দুল হকের নির্দেশে ও তত্ত্বাবধানে ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া শাখা। এই অভিযানের আওতায় প্রতিষ্ঠান ক্যাম্পাস ছাড়াও দুটি আবাসিক হল—আল্লামা কাশগরী হল ও মুফতি আমিমুল ইহসান হল পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।

অভিযান চলাকালে শিবিরের শাখা সেক্রেটারি আব্দুল আলিম গণমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে বারবার ‘মুফতি আমিমুল ইহসান হল’-এর পরিবর্তে ‘আমির উদ্দিন হল’ বলে উল্লেখ করেন। বিষয়টি উপস্থিত সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করে।

এ বিষয়ে এক সাধারণ শিক্ষার্থী বলেন, “নেতারা যখন নিজের হলের নামই ভুল বলেন, তখন সেটা দৃষ্টিকটু লাগে। দায়িত্বশীলদের আরও সচেতন হওয়া উচিত।”

আরেক শিক্ষার্থী জানান, “পরিচ্ছন্নতা অভিযান ভালো উদ্যোগ, তবে জনসম্মুখে বক্তব্য দেওয়ার আগে বিষয়গুলো ভালোভাবে জেনে নেওয়া প্রয়োজন।”

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন

শিবির নেতার ভুলে আমিমুল ইহসান হল হয়ে গেল ‘আমির উদ্দিন হল’!

আপডেট সময় : ০৭:০৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫