ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি এনডিইউবি ইংরেজি বিভাগে শেকসপিয়ার দিবস উদযাপন তিতুমীর কলেজে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  মিঠামইনে শতদল ক্লাবের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কচুয়ায় পানের বরজে দুর্বৃত্তদের আগুন: ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, নিঃস্ব কৃষক বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন

ইরানে স্টারলিংক দেওয়ার ঘোষণা দিল ইলন মাস্ক

ইলন মাস্ক। ছবি: সংগৃহীত

ইসরাইলের পারমাণবিক স্থাপনায় হামলার পর ইরান সরকার নাগরিকদের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার প্রেক্ষাপটে দেশটিতে স্টারলিংক স্যাটেলাইটভিত্তিক যোগাযোগ ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক।

শনিবার রাত (১টা ৪ মিনিটে) ইলন মাস্ক তার এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে এই ঘোষণা দেন। পোস্টে লিখেছেন, ‘দ্য বিমস আর অন’- অর্থাৎ স্টারলিংকের সিগনাল চালু রয়েছে। খবর জেরুজালেম পোস্টের।

এর আগে, শুক্রবার ইরানের যোগাযোগ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছিল, পরিস্থিতির কারণে দেশজুড়ে ইন্টারনেটে ‘অস্থায়ী সীমাবদ্ধতা’ আরোপ করা হয়েছে। ফলে তেহরান ও জেরুজালেমের মধ্যে চলমান সংঘাতের সময় ইরানি নাগরিকরা বাইরের সংবাদমাধ্যমে প্রবেশ করতে পারছিলেন না।

ইন্টারনেট সেবা বন্ধ থাকায় দেশটির সাধারণ মানুষ আন্তর্জাতিক সংবাদসহ সব ধরনের তথ্যের উৎস থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ অবস্থায় স্টারলিংকের মাধ্যমে বিকল্প ইন্টারনেট সংযোগ চালু করেন ইলন মাস্ক।

উল্লেখ্য, স্টারলিংক হলো স্পেসএক্সের মালিকানাধীন একটি স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট পরিষেবা, যা পৃথিবীর যে কোনো প্রান্তে দ্রুতগতির ইন্টারনেট সরবরাহ করতে সক্ষম।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি

ইরানে স্টারলিংক দেওয়ার ঘোষণা দিল ইলন মাস্ক

আপডেট সময় : ১০:০০:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫