ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার

শাজাহানপুরে কন্দাল ফসল উন্নয়নে কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন

ছবি: সংগৃহীত

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:-

বগুড়ার শাজাহানপুর উপজেলায় কন্দাল ফসল উন্নয়নে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তাইফুর রহমান।

উপজেলা কৃষি অফিসের আয়োজনে ও উপজেলা কৃষি কর্মকর্তা আমিনা খাতুনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই মেলায় কৃষকদের জন্য আধুনিক কৃষি প্রযুক্তি ও কন্দালজাত ফসল চাষে উন্নয়নমূলক নানা তথ্য উপস্থাপন করা হয়।

মেলার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ এবং উপজেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম।

এই প্রযুক্তি মেলার মাধ্যমে কৃষকদের মধ্যে কন্দাল ফসলের আধুনিক চাষাবাদ, রোগব্যাধি প্রতিরোধ, সংরক্ষণ এবং বাজারজাতকরণ সম্পর্কে সচেতনতা সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। তিন দিনব্যাপী মেলাটি উপজেলার কৃষক ও আগ্রহী জনগণের জন্য উন্মুক্ত থাকবে।

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

শাজাহানপুরে কন্দাল ফসল উন্নয়নে কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন

আপডেট সময় : ০৮:৩১:১৩ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫