ঢাকা ১১:১৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শুনানির আগে মামলা তুলতে চাপ, গজালিয়ায় হামলায় আহত ১ ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন হিউম্যান এইড ফাউন্ডেশনের ‘অন্ন ও আনন্দ’ প্রজেক্টের যাত্রা শুরু স্ত্রী নাকফুল-চুড়ি না পরলে স্বামীর হায়াত কমে যায়, কথাটি কি সঠিক? ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তপশিল ঘোষণা ভোটের দিন ড্রোন ব্যবহার করা যাবে না : ইসি সানাউল্লাহ ডেইলি স্টার ও আজকের পত্রিকাকে ক্ষমা চাইতে বলল শিবির এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের তথ্য চেয়ে জরুরি নির্দেশনা মাউশির শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য মাউশির সাত নির্দেশনা জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে : তাহের

ভারতীয় ক্রিকেট বোর্ডের নেতৃত্বে আসছে পরিবর্তন

ছবি: সংগৃহীত

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডে (বিসিসিআই) সভাপতি পদে পরিবর্তন আসছে । আগামী জুলাইয়ে দায়িত্ব ছাড়বেন বর্তমান সভাপতি রজার বিনি। এরপর ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব নিতে পারেন বিসিসিআইয়ের বর্তমান সহ-সভাপতি রাজীব শুক্লা।

বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী, ৭০ বছরের বেশি বয়সি কেউ বোর্ডের দায়িত্বে থাকতে পারবেন না। আগামী জুলাইয়ে রজার বিনি৭০ পূর্ণ করবেন। জুলাইয়ের পর তিনি আর সভাপতির দায়িত্বে থাকতে পারবেন না।

ভারতের গণমাধ্যমের খবর, বিসিসিআইতে ইতোমধ্যেই নতুন সভাপতি নিয়ে আলোচনা করছে।

বিসিসিআইয়ের এক কর্মকর্তা ভারতের একটি গণমাধ্যমকে জানিয়েছেন, ‘শুক্লা বিনির জায়গায় জুলাইতেই আসতে পারেন। বোর্ড কর্তারা ইতোমধ্যেই তার নাম নিয়ে আলোচনা শুরু করেছেন।’

‘শুক্লা বর্তমানে বিসিসিআই সহসভাপতির দায়িত্বে রয়েছেন। অভিজ্ঞ ক্রিকেট প্রশাসক ও প্রবীণ এই রাজনীতিবিদ এর আগে আইপিএলের চেয়ারম্যান ছিলেন। তাকেই বিবেচনা করা হচ্ছে।’

নিয়ম অনুযায়ী, বোর্ডের সবচেয়ে সিনিয়র সহসভাপতিই অন্তর্বর্তীকালীন সভাপতি হন যতক্ষণ না নির্বাচন হয়। ২০২০ সালের ২৪ ডিসেম্বর সহসভাপতির দায়িত্ব নেওয়া শুক্লা এই শর্ত পূরণ করার সবধরনের যোগ্যতা রাখেন।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শুনানির আগে মামলা তুলতে চাপ, গজালিয়ায় হামলায় আহত ১

ভারতীয় ক্রিকেট বোর্ডের নেতৃত্বে আসছে পরিবর্তন

আপডেট সময় : ০৯:৩০:৫৭ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫