ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার শরীয়তপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা

ঝিনাইদহে মধ্যরাতে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

ছবি: সংগৃহীত

সৌভিক পোদ্দার, ঝিনাইদহ জেলা প্রতিনিধি:

ঝিনাইদহের শৈলকুপায় এক পোল্ট্রি ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতদল নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।

শনিবার গভীর রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পোল্ট্রি ব্যবসায়ী রিপন হোসেন জানান, রাত ২টার দিকে বাড়ির পেছনের দরজা ভেঙে একদল ডাকাত ঘরের মধ্যে প্রবেশ করে। পরে পরিবারের ৮-৯ জন সদস্যকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে বাড়িতে থাকা নগদ ১১ লাখ টাকা ও ১৫ ভরি স্বর্ণের গহনা লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগী আরও বলেন, ডাকাত দরজা ভেঙে আমাদের ধারালো অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে জিম্মি করে। তারা নিজেদের ডাকাত পরিচয় দিয়ে বলে, কোনো কথা বললে সমস্যা হবে। এমনকি সকালে থানায় না যাওয়ার কথা বলেও হুমকি দিয়ে যায়।

রিপন হোসেন বলেন, ডাকাতরা আমাদের কাউকে ফোন ব্যবহার করতে দেয়নি। পুরোটা সময় আমাদের জিম্মি করে রেখেছিল। তারা খুবই সংঘবদ্ধভাবে কাজ করেছে এবং তাদের সবার মুখ ছিল ঢাকা।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন

ঝিনাইদহে মধ্যরাতে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

আপডেট সময় : ১১:৩৭:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫