ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার শরীয়তপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা

ঢাবি ছাত্র সাম্য হত্যার প্রতিবাদে আনন্দমোহন কলেজ ছাত্রদলের অবস্থান কর্মসূচি পালন

ছবি: সংগৃহীত

শফিকুল ইসলাম (ময়মনসিংহ)

ময়মনসিংহের ঐতিহ্যবাহী আনন্দমোহন কলেজ ক্যাম্পাস প্রাঙ্গণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল আনন্দমোহন কলেজ ছাত্রদল শাখা। ছাত্রদলের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করে এ অবস্থান কর্মসূচিতে অংশ নেয়।

বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১১ টায় কলেজ ছাত্রদল শাখার ব্যানারে ছাত্রদলের কর্মী ও সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে ঘন্টা ব্যাপী অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় ছাত্রদলের একাধিক নেতা-কর্মী বলেন, ঢাবি ছাত্র সাম্যকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে হত্যা করা হয়েছে।

বর্তমান অন্তর্বতী কালীন সরকারকে উদ্দেশ্য করে আরও বলেন অপরাধীকে চিহ্নিত করে দ্রুত শাস্তির আওতায় আনা না হলে কঠোর কর্মসূচিতে যাবে আনন্দমোহন কলেজ ছাত্রদল। এ সময় আনন্দমোহন কলেজ ক্যাম্পাস ছাড়াও দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার করার দাবি জানানো হয়।

এর আগে মঙ্গলবার (১৩ মে) রাতে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য নিহত হন। সাম্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র।

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন

ঢাবি ছাত্র সাম্য হত্যার প্রতিবাদে আনন্দমোহন কলেজ ছাত্রদলের অবস্থান কর্মসূচি পালন

আপডেট সময় : ০৫:৪০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫