ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার শরীয়তপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা নলডাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ পালিত নাটোরের সিংড়ায় ৯ বছরের শিশু ধর্ষণের শিকার: অভিযুক্ত রানা পলাতক

নারী সংস্কার কমিশনের অনেক প্রস্তাব স্ববিরোধী: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

নারীবিষয়ক সংস্কার কমিশনের অনেক প্রস্তাব স্ববিরোধী বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, এরা নারী-পুরুষের সমান অধিকার চায়। আবার তারা বলছে নারীদের জন্য আলাদা কোটা করা লাগবে। অধিকার সমান হলে কোটার প্রয়োজন হবে কেন?

বুধবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় উলামা-মাশায়েখ আইম্মা পরিষদের সেমিনারে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, নারীরা আমাদের ইজ্জত ও সম্মানের প্রতীক। তারা (নারীবিষয়ক সংস্কার কমিশন) ঘরে ঘরে সমস্যা সৃষ্টি করতে চায়।

জামায়াত আমির বলেন, নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন কুরআন হাদিসের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় আমরা সেটা প্রত্যাখ্যান করছি। তাদের রিপোর্টের আগে কমিশনে যারা আছেন তাদের প্রত্যাখ্যান করতে হবে।

তিনি বলেন, আমাদের দেখতে হবে আমাদের তারা কোথায় নিয়ে যেতে চাইছে। আমরা ছোটবেলায় সকালে উঠে মক্তবে যেতাম। এখন খুবই পরিকল্পিতভাবে এটি বন্ধ করা হয়েছে। এখন মায়েরা বাচ্চাকে স্কুলে নিয়ে যাচ্ছেন। আর সেই পরিকল্পনাকারীরাই নারীদের বিভ্রান্ত করছে। তারা কারা?

ডা. শফিকুর রহমান আরও বলেন, যদি কমিশন করতে হয় এ দেশের বিশাল সংখ্যক নারীদের প্রতিনিধি রেখেই করতে হবে। এ সংস্কার কমিশনকে আমরা মানি না। আমরা কোনো আন্দোলনে যেতে চাই না। যদি আমাদের বাধ্য করা হয় তবে অবশ্যই আমরা আন্দোলনে নামব। আমরা আমাদের দল থেকে পূর্ণ সমর্থন রাখব।

দ্বিন ও সমাজের সব কল্যাণকর কাজ ইসলামি দলগুলো একসঙ্গে করব এমন বার্তা দিয়ে জামায়াত আমির বলেন, আমরা বার্তা দেব আমাদের ভাগ ভাগ, টুকরো টুকরো করে আমাদের মাথায় আর কাঁঠাল ভেঙে খেতে পারবে না।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন

নারী সংস্কার কমিশনের অনেক প্রস্তাব স্ববিরোধী: জামায়াত আমির

আপডেট সময় : ১০:৫০:০০ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫