ঢাকা ০৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডাকসু নেতা বেলাল হোসাইন অপুর উদ্যোগে ‘MindBridge’ কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত বাগেরহাটে মোঃ বেলাল হোসাইন অপুর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় ৭০০ মানুষ বাবার মৃত্যুতে পরীক্ষার আগের দিনই কাজ, সেই শিক্ষার্থীর পাশে ডাকসু নেতা বেলাল হোসাইন অপু বিনা প্রতিদ্বন্দ্বিতায় পিডিবিএফ কর্মচারী ইউনিয়নের সম্পাদক তাপস কুমার রায় বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি এনডিইউবি ইংরেজি বিভাগে শেকসপিয়ার দিবস উদযাপন তিতুমীর কলেজে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  মিঠামইনে শতদল ক্লাবের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কচুয়ায় পানের বরজে দুর্বৃত্তদের আগুন: ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, নিঃস্ব কৃষক বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

‘তারেক রহমানের নেতৃত্বে এত বড় বিজয় পেয়েছি’: সেলিমা রহমান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আজকে আমরা এত বড় বিজয় পেয়েছি। আপসহীন দেশনেত্রী খালেদা জিয়া নির্যাতন ভোগ করে দেশের জনগণকে ঐক্যবদ্ধ করেছেন। আজকে আমাদের বিজয়ের দিন, কারণ মঙ্গলবার দেশের প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন, আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। সেই নির্বাচনের লক্ষ্যে আমরা এতদিন কাজ করেছি।

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে বরিশাল মহানগর ও জেলা বিএনপির (উত্তর) উদ্যোগে বুধবার দুপুরে নগরীর সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। পরে নগরীতে বিজয় র্যালি বের করেন নেতাকর্মীরা।

সেলিমা রহমান বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত সরকার ছাড়া, জবাবদিহিতা ছাড়া জনগণের অধিকার প্রতিষ্ঠা হয় না। আজকে বরিশাল বিভাগের এই সমাবেশ থেকে আমরা দেশনেত্রী খালেদা জিয়া এবং তারেক রহমানকে অভিনন্দন জানাই।

বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদারের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ, এবায়দুল হক চান ও আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ডাকসু নেতা বেলাল হোসাইন অপুর উদ্যোগে ‘MindBridge’ কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত

‘তারেক রহমানের নেতৃত্বে এত বড় বিজয় পেয়েছি’: সেলিমা রহমান

আপডেট সময় : ০৯:৩৬:২৯ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫