ঢাকা ১২:৩২ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার শরীয়তপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা

নাহিদকে আগামীর প্রধানমন্ত্রী বললেন হাসনাত আবদুল্লাহ

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে ‘আগামীর প্রধানমন্ত্রী’ বলেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন হাসনাত। ওই পোস্টের সঙ্গে নাহিদ ইসলামের সঙ্গে বসা একটি ছবি জুড়ে দিয়েছেন তিনি। মূলত নাহিদ ইসলামের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে এই পোস্টটি করেন হাসনাত।

হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে লেখেন, ‘শুভ জন্মদিন। বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম।’

ওই পোস্টের কমেন্টে মো. বাবু নামের একজন লেখেন, ‘শুভ জন্মদিন, বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম! ভবিষ্যতে তো আপনিই হবেন আমাদের দেশ সেরা হিরো, যে এক হাতে দেশের উন্নতি আর আরেক হাতে কেক কাটবেন!’

রহমাতুল্লাহ লেখেন, ‘নাহিদ ভাইয়ের হাতে পড়লে বাংলাদেশ নিরাপদে থাকবে।’

জাহেদুল হক মানিক লেখেন, ‘জীবনের প্রতিটি পদক্ষেপ হোক নিরাপদ ও বরকতময়। শুভ জন্মদিন।’

এম নুর হাসান লেখেন, শুভ জন্মদিন জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক’।

আয়েশা শর্মিলা লেখেন, ‘শুভ জন্মদিন। জুলাই বিপ্লবে যেমন সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। ভবিষ্যতেও সবকিছুর ঊর্ধ্বে গিয়ে যদি সঠিক পথে দেশ পরিচালনায় যোগ্য হন তবে আমরাও আপনাদের সমর্থন করে যাব। তবে বিভিন্ন সময়ে সারজিস আলম, আসিফ মাহমুদসহ অনেকের নামে অর্থ লোপাট, সুপারিশ সম্পর্কিত বিষয়গুলো ধোঁয়াশার জন্ম দিয়েছে এসব বিষয়ে আমরা খুবই হতাশ।’

এর আগে ২৫ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম একদিন দেশের প্রধানমন্ত্রী হতে পারেন বলে মন্তব্য করেছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

ফেসবুকে প্রেস সচিব লিখেছিলেন, দেশের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম ধারালো রাজনৈতিক মন নাহিদ ইসলাম। তার বয়স মাত্র ২৬ এবং ইতিমধ্যে একজন নৃশংস স্বৈরশাসকের বিরুদ্ধে একটি জনপ্রিয় বিদ্রোহ নেতৃত্ব দিয়েছেন। তিনি দেশের রাজনীতিতে আরো কয়েক দশক বড় বৈশিষ্ট্য হয়ে থাকবেন।

আরও লিখেছিলেন, ‘আর আল্লাহ জানে, একদিন সে দেশের প্রধানমন্ত্রী হতে পারেন।’

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন

নাহিদকে আগামীর প্রধানমন্ত্রী বললেন হাসনাত আবদুল্লাহ

আপডেট সময় : ১১:০০:২০ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫