ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি এনডিইউবি ইংরেজি বিভাগে শেকসপিয়ার দিবস উদযাপন তিতুমীর কলেজে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  মিঠামইনে শতদল ক্লাবের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কচুয়ায় পানের বরজে দুর্বৃত্তদের আগুন: ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, নিঃস্ব কৃষক বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন

বৈঠকের পর বিসিবির ওপর ক্ষোভ ঝাড়লেন তামিম ইকবাল

তামিম ইকবাল। ছবি: সংগৃহীত

তাওহীদ হৃদয়ের শাস্তি ইস্যুতে বেকায়দায় পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একবার শাস্তি দিয়ে পড়ে নিয়ম বদলে হৃদয়কে খেলার অনুমতি দেয় তারা। এরপর আম্পায়ারদের তোপের মুখে ফের শাস্তি পুনর্বহাল করা হয়। এতে ক্ষোভ প্রকাশ করেন ক্রিকেটাররা। শুক্রবার (২৫ এপ্রিল) এই ইস্যুতে তামিমের নেতৃত্বে বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে বৈঠকে বসেন তারা।

সে বৈঠকের পর সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে বোর্ডের ওপর ক্ষোভ ঝেড়েছেন তামিম। হৃদয় এবং ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ফিক্সিং ইস্যুতে বিসিবির কর্মকাণ্ডে উষ্মা প্রকাশ করেছেন তিনি।

হৃদয়ের শাস্তি ইস্যুতে তামিম বলেছেন, তাওহীদ হৃদয়ের যে শাস্তি ছিল সেটা সে ভোগ করেছে। এখন দুইটা ম্যাচ খেলার পর কালকে শুনলাম তাকে আবার সাসপেন্ড করেছে। এটা কোন নিয়মে কীভাবে করেছে, সেটা আমার জানা নাই। এটা খুবই হাস্যকর। এটা কোনোভাবেই সাসপেন্ড হতে পারে না।

এছাড়া ডিপিএলে যেসব ক্রিকেটারের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে, তাদের জন্যও ঢাল ধরেছেন তামিম। বলেছেন, বিপিএলে ক্রিকেটারদের নাম আসছে ফিক্সিং ইস্যুতে। কিন্তু পাবলিকলি নাম লিক করা ক্রিকেটারদের অসম্মান। আমরা বোর্ডকে বলেছি, প্লেয়াররা ভুল করলে শাস্তি হোক। কিন্তু তাদের মিডিয়ার সামনে বেইজ্জতি করার অধিকার কারো নেই।

প্রসঙ্গত, তাওহীদ হৃদয় ডিপিএলে আম্পায়ারের সঙ্গে অসদাচরণ করায় প্রথমে এক ম্যাচ নিষিদ্ধ হন। পরে গণমাধ্যমের সামনে আম্পায়ারদের নিয়ে বেফাঁস মন্তব্য করায় আরও এক ম্যাচ নিষিদ্ধ করা হয় তাকে। কিন্তু এরপর হঠাৎ-ই বাইলজ পরিবর্তন করে হৃদয়ের শাস্তি কমিয়ে এক ম্যাচে নামিয়ে আনা হয়। এক ম্যাচ নিষেধাজ্ঞা কাটিয়ে ডিপিএলে মাঠেও নেমেছিলেন হৃদয়। কিন্তু শাস্তি কমানোর সিদ্ধান্তের তীব্র সমালোচনা হলে লিগের টেকনিক্যাল কমিটি আগের রায়ই বহাল রাখে। ফলে ২৩ বছর বয়সী এই ব্যাটার আবারও এক ম্যাচ নিষিদ্ধ হন।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি

বৈঠকের পর বিসিবির ওপর ক্ষোভ ঝাড়লেন তামিম ইকবাল

আপডেট সময় : ০৯:০১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫