ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি এনডিইউবি ইংরেজি বিভাগে শেকসপিয়ার দিবস উদযাপন তিতুমীর কলেজে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  মিঠামইনে শতদল ক্লাবের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কচুয়ায় পানের বরজে দুর্বৃত্তদের আগুন: ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, নিঃস্ব কৃষক বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন

ঝিনাইদহে ২ এসএসসি পরীক্ষার্থীকে ছুরির আঘাত

ছবি : সংগৃহীত

সৌভিক পোদ্দার, ঝিনাইদহ জেলা প্রতিনিধি:

টিকটকে হুমকি দেওয়া নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে দুই এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতে জখমের ঘটনা ঘটেছে। যশোর থেকে এসে দুই এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতে জখম করে অভিযুক্তরা। এ সময় রিয়াজ নামে একজনকে ছুরিসহ ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

বুধবার সন্ধ্যা ৬টার দিকে কালীগঞ্জ শহরের মোবারকগঞ্জ চিনিকল স্কুল মাঠে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- কালীগঞ্জ পৌরসভার বলিদাপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে ইফতেখার আনোয়ার প্রেম (১৫) ও তার বন্ধু মোবারকগঞ্জ চিনিকলের সাবেক ব্যবস্থাপক (অর্থ ও প্রশাসন) মাসুদুর রহমানের ছেলে নাজমুস সাকিব হিমেল (১৫)। এরা দু’জনই এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে।

এদিকে ছুরিসহ হাতেনাতে ধরা পড়া যুবক রিয়াজ হোসেন (২২) ওরফে ট্যাটু রিয়াজ যশোর পুলিশ লাইন এলাকার নান্নু মিয়ার ছেলে।

জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে কালীগঞ্জের হিমেল ও যশোরের রিয়াজ একে অপরকে হুমকি দিয়ে আসছিল। এরই জেরে যশোর থেকে রিয়াজ ও তার বন্ধু কালীগঞ্জ মোবারকগঞ্জ চিনিকল কলোনিতে আসে। কলোনির মধ্যে বাসার নামে তাদের এক আত্মীয়ের বাড়িতে যায় রিয়াজ ও তার বন্ধু। সেখান থেকে তারা মোবারকগঞ্জ চিনিকল স্কুল মাঠে গিয়ে হিমেলের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে।একপর্যায়ে রিয়াজ ছুরিকাঘাতে হিমেলকে জখম করে। এ সময় হিমেলের বন্ধু ইফতেখার আনোয়ার বাধা দিতে গেলে তাকেও ছুরিকাঘাত করা হয়। পরে তাদের চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে রিয়াজকে ছুরিসহ ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার বলেন, আটক রিয়াজের কাছ থেকে অত্যাধুনিক চাকু উদ্ধার করা হয়েছে। চাকুটি অত্যন্ত মারাত্মক প্রকৃতির। এ ঘটনায় এখনও অভিযোগ পাইনি। তবে জখমের শিকার শিক্ষার্থীদের পরিবার অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে। আহতরা চিকিৎসা নিয়েছেন। তারা ঝুঁকিমুক্ত বলে জেনেছি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি

ঝিনাইদহে ২ এসএসসি পরীক্ষার্থীকে ছুরির আঘাত

আপডেট সময় : ১২:৫৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫