ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার শরীয়তপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা নলডাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ পালিত নাটোরের সিংড়ায় ৯ বছরের শিশু ধর্ষণের শিকার: অভিযুক্ত রানা পলাতক

পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মুদি দোকানি কে হত্যা

ছবি : সংগৃহীত

সৌভিক পোদ্দার, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

ঝিনাইদহে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মুদি দোকানিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সাগান্না ইউনিয়নের বাদপুকুর আব্দুর রবের চাতালে এই ঘটনা ঘটে।

মৃত মোহাম্মদ বাদপুকুর গ্রামের কেনু মিয়ার ছেলে। তিনি গ্রামে মুদি ব্যবসা করেন।

স্থানীয়রা জানান, মোহাম্মদের মুদি দোকানে আশকর আলীর ছেলে আসাদুল বাকিতে মুদি মালামাল ক্রয় করে। দীর্ঘদিন পাওনা টাকা না দিয়ে আজকাল করে ঘোরাতে থাকে। সকালে মোহাম্মদ ত্রিমোহনী বাজারে যাওয়ার সময় আশাদুলের কাছে পাওনা টাকা চাইলে সে ক্ষিপ্ত হয়ে মোহাম্মদের ওপর চড়াও হয়। একপর্যায়ে উভয় পক্ষের মাঝে হাতাহাতি শুরু হলে আসাদুল পাট দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই সে অসুস্থ হয়ে পড়ে। পরে সেখান থেকে মোহাম্মদকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এই ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার পর আশকর আলী, ছেলে আসাদুল ও তার মাকে পুলিশ আটক করেছে।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে উভয়ের মধ্যে মারামারির ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আসাদুল, আশকর ও তার স্ত্রীকে আটক করা হয়েছে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক আছে।

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন

পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মুদি দোকানি কে হত্যা

আপডেট সময় : ০৭:১৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫