ঢাকা ১১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডাকসু নেতা বেলাল হোসাইন অপুর উদ্যোগে ‘MindBridge’ কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত বাগেরহাটে মোঃ বেলাল হোসাইন অপুর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় ৭০০ মানুষ বাবার মৃত্যুতে পরীক্ষার আগের দিনই কাজ, সেই শিক্ষার্থীর পাশে ডাকসু নেতা বেলাল হোসাইন অপু বিনা প্রতিদ্বন্দ্বিতায় পিডিবিএফ কর্মচারী ইউনিয়নের সম্পাদক তাপস কুমার রায় বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি এনডিইউবি ইংরেজি বিভাগে শেকসপিয়ার দিবস উদযাপন তিতুমীর কলেজে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  মিঠামইনে শতদল ক্লাবের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কচুয়ায় পানের বরজে দুর্বৃত্তদের আগুন: ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, নিঃস্ব কৃষক বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

শুল্ক আরোপের পর বিশ্বনেতারা আমাকে ‘স্যার’ ‘স্যার’ করছেন: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

বিশ্বের বিভিন্ন দেশের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা পাল্টা শুল্ক যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় আজ বুধবার থেকে কার্যকর হচ্ছে। কার্যকর হওয়ার আগেই বিশ্বনেতারা ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছেন, চেষ্টা করছেন শুল্ক কমাতে। ট্রাম্পের ভাষায়, এসব দেশের নেতারা আমাদের ফোন করছেন। আমার পশ্চাদ্দেশে চুমু খাচ্ছেন।

স্থানীয় সময় মঙ্গলবার নিজ দল রিপাবলিকান পার্টির নেতাদের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প এ মন্তব্য করেন। ট্রাম্প বলেন, বিশ্বনেতারা এখন আমাকে ‘স্যার’ ‘স্যার’ করছেন। চুক্তি করার জন্য তারা মরিয়া হয়ে পড়েছেন।

হোয়াইট হাউসের তথ্যমতে, যুক্তরাষ্ট্রের আরোপ করা নতুন শুল্ক কমাতে এরই মধ্যে ইসরাইল চুক্তির চেষ্টা করছে। তাদের প্রতিনিধিদল ওয়াশিংটনে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছে। জাপান ও দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে রয়েছে। আগামী সপ্তাহে ওয়াশিংটন সফর করবেন ইতালির প্রধানমন্ত্রী।

৯ এপ্রিল থেকে পাল্টা শুল্ক কার্যকর হলেও তা আলোচনা সাপেক্ষে কমানো যাবে বলে জানিয়েছেন ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা। তাদের মতে, এ জন্য সংশ্লিষ্ট দেশগুলো উল্লিখিত দেশের পথ অনুসরণ করতে পারে। তবে বিভিন্ন চুক্তির বিনিময়ে শুল্ক কতটুকু কমানো হবে, তা স্পষ্ট নয়।

আরোপিত শুল্ক নিয়ে কী করা উচিত, সংশ্লিষ্ট দেশগুলোর অনেকে তা ঠিকমতো বুঝে উঠতে পারছে না। কী করা যায়, তা নিয়ে এসব দেশের কর্মকর্তাদের উপদেশ দিচ্ছেন মার্কিন কর্মকর্তারা।

হোয়াইট হাউসের সঙ্গে ঘনিষ্ঠ সূত্রগুলো নতুন শুল্কের মুখে থাকা দেশগুলোকে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার জন্য উৎসাহিত করছে। তাদের পরামর্শ, শুল্ক কমানোর জন্য শুধু বাণিজ্যের মধ্যে সীমাবদ্ধ থাকা ঠিক হবে না। অন্যান্য খাতে কোনো সুযোগ আছে কি না, তা খতিয়ে দেখতে হবে। তাদের বার্তায় একটি বিষয় স্পষ্ট। তারা বলতে চাইছে, আপনাদের যদি বিশেষ কোনো কার্ড থাকে, তা ব্যবহার করা উচিত।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ডাকসু নেতা বেলাল হোসাইন অপুর উদ্যোগে ‘MindBridge’ কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত

শুল্ক আরোপের পর বিশ্বনেতারা আমাকে ‘স্যার’ ‘স্যার’ করছেন: ট্রাম্প

আপডেট সময় : ০৯:২৪:২৭ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫